Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন জামিনে বাইরে (Sujay Krishna Bhadra) রয়েছেন তিনি। এবার প্রাইমারি নিয়োগ দুর্নীতিতে সিবিআই-এর মামলায় বড়সড় স্বস্তি পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। শুক্রবার এই মামলায় শর্তসাপেক্ষে কালীঘাটের কাকুর জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ।
জামিন মঞ্জুর (Sujay Krishna Bhadra)
তাঁর জামিন মঞ্জুর করতে গিয়ে আদালত (Sujay Krishna Bhadra) যে শর্তগুলো দিয়েছে, তা হল- পাসপোর্ট জমা রাখতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রকে। কলকাতার বাইরে যাওয়া যাবে না। ফোন বা মোবাইল নম্বর বদল করা যাবে না। আদালত ও তদন্তকারী সংস্থার কাছে ফোন নম্বর জমা রাখতে হবে। তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সপ্তাহে একদিন দেখা করতে হবে। কোনও প্রমাণ নষ্ট করা যাবে না বা সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। মামলা সংক্রান্ত কোনও নথি বিকৃত করা যাবে না। আদালতের এই সব শর্ত না মানলে জামিন বাতিল করতে পারবে নিম্ন আদালত।
হাইকোর্টের নির্দেশ (Sujay Krishna Bhadra)
আগেই নিয়োগ দুর্নীতিতে ইডি-এর মামলাতেও সুজয় কৃষ্ণ (Sujay Krishna Bhadra) ভদ্রর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এবার সিবিআই-এর মামলাতেও তাঁর জামিন মঞ্জুর করলেন বিচারপতি ঘোষ। যদিও হাইকোর্টের নির্দেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন জামিনে বাইরেই রয়েছেন ‘কাকু’।

গ্রেফতার করে ইডি
নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ২০২৩ সালের ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্রকে প্রথমে গ্রেফতার করে ইডি। পরে সিবিআই-ও তাঁকে গ্রেফতার করে। গ্ৰেফতারের কিছু দিনের মধ্যেই স্ত্রী বিয়োগ হয় তাঁর। এরপর একাধিকবার অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাইকোর্টের নির্দেশে তাঁর ভয়েস স্যাম্পল টেস্ট করা নিয়ে বেশ জলঘোলা হয়। শারীরিক অসুস্থতার কারণে একাধিকবার জামিনের আবেদন খারিজ হওয়ার পর হাইকোর্ট তাঁর শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। অন্তর্বর্তী জামিনের শর্তে বলা ছিল, চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনও কারণে বাড়ির বাইরে বেরতে পারবেন না তিনি। বাইরের কারও সঙ্গে তিনি দেখাও করতে পারবেন না এবং বাইরের কেউ বাড়িতে আসতেও পারবেন না।
আরও পড়ুন: Humayun Kabir: হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট
বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
সুজয়কৃষ্ণের গতিবিধির উপর নজরদারির জন্য বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। প্রায় ১০ মাস ধরে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কার্যত গৃহবন্দি হয়ে বেহালার বাড়িতেই ছিলেন সুজয়কৃষ্ণ। তাই স্থায়ী জামিনের আবেদন করেন তিনি।অন্তর্বর্তী জামিনে থাকার পর কিছুদিন আগেই হাইকোর্ট ইডি-এর মামলায় শর্তসাপেক্ষে কালিঘাটের কাকুর জামিন মঞ্জুর করেছিল। এবার সিবিআই-এর মামলাতেও শর্তসাপেক্ষে জামিন পেলেন কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্র। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন প্রাক্তন পর্ষদ সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্য্য। এবার জামিন পেয়ে গেলেন সুজয়কৃষ্ণ ভদ্রও।


