Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরবঙ্গের টানা দু’দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল দার্জিলিং, কার্শিয়াং ও আশপাশের এলাকা। পাহাড়ে নেমেছিল ধস। ভেঙে গিয়েছে একাধিক রাস্তা ও সেতু। শিলিগুড়ি শহরে জল না জমলেও আশেপাশের এলাকার পরিস্থিতি ছিল অত্যন্ত খারাপ। অভিনেতা সুমন দে (Suman Dey), যিনি “মিঠিঝোরা”তে অনির্বাণ চরিত্রে অভিনয় করতেন, তিন স্থানীয়দের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন। বর্তমান পরিস্থিতি কেমন ? সবটাই শেয়ার করলেন কেটিভির সাক্ষাৎকারে।
ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি (Suman Dey)
সুমন দে (Suman Dey) বলেন, “দু’দিনের লাগাতার বৃষ্টিতে শিলিগুড়ির আশেপাশে ভয়াবহ অবস্থা হয়েছিল। বহু জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে, পাহাড় ধসে পড়েছে। দার্জিলিংয়ের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।” তিনি আরও জানান, তিস্তা, ফুলবাড়ী, দুধিয়ার পাশের এলাকার হোটেলগুলির অনেকটাই ভেঙে গেছে। পাহাড়ি রাস্তা ধসে গেছে, জঙ্গলে বহু পশু-পাখি মারা গিয়েছে। তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা।
বর্তমান পরিস্থিতি
অভিনেতা সুমন জানিয়েছেন ,বিকল্প রাস্তা খোলা হয়েছে, যেসব রাস্তায় ধস নেমেছিল, সেগুলো পরিষ্কার করার কাজ প্রায় শেষ। আটকে পড়া পর্যটকদেরও নিরাপদে নামিয়ে আনা হয়েছে। সুমন দে (Suman Dey) বলেন, “এখন আবহাওয়া ভালো আছে, গতকাল থেকে আর বৃষ্টি হয়নি। ধীরে ধীরে সব ঠিক হচ্ছে।”
শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল
অভিনেতা সুমন বর্তমানে শিলিগুড়িতেই আছেন। তিনি জানান, তাঁর পরিচিত বা বন্ধুবান্ধবদের মধ্যে কেউ বিপদে পড়েননি। যারা পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন, তারা সময়মতো নেমে এসেছিলেন। ভাগ্যিস সেদিন তিনি নিজে কালিম্পং যাননি ,যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করেন। “সেদিন দার্জিলিং,ডুয়ার্স এলাকায় প্রবল বৃষ্টির সতর্কবার্তা এসেছিল। তাই আর যাইনি। গেলে হয়ত আটকে যেতাম,” বললেন অভিনেতা সুমন দে (Suman Dey)।

প্রথম দেখা প্রকৃতির রূপ
ছোটবেলা থেকেই সুমন দে ( Suman Dey) কার্শিয়াং-এ ছিলেন, তাই পাহাড়ে ধস নামা তাঁর কাছে নতুন কিছু নয়। কিন্তু এবারের পরিস্থিতি তাঁকে নাড়িয়ে দিয়েছে। অভিনেতা বলেন “এমন ভয়ঙ্কর ধস আগে কখনও দেখিনি। প্রকৃতির এই রূপ সত্যিই ভয়ংকর”।
আরও পড়ুন: Raj -Subhashree : মহাকালের আশ্রয়ে রাজ-শুভশ্রী, দিলেন শান্তির বার্তা
দর্শকদের আগ্রহ তুঙ্গে
প্রসঙ্গত, অভিনেতা সুমন দে ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য বজায় রেখে তিনি এখন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর পরবর্তী কাজ নিয়ে দর্শকদের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে (Suman Dey)।


