Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গিলের বাদ পড়ায় রীতিমতো বিস্মিত কিংবদন্তি সুনীল গাভাসকর। প্রাক্তন ভারত অধিনায়ক এটিকে ‘বড় ধাক্কা’ বলে মন্তব্য করেছেন (Sunil Gavaskar)।
শুভমনের অফ-ফর্মের কথা স্বীকার গাভাসকরের (Sunil Gavaskar)
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা করা হয়েছে। সেই দলে জায়গা পাননি শুভমন গিল। অনেকেই সেনিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক কিন্তু গিল বিশ্বকাপের দলে না থাকায় তাঁর জায়গায় দলের ডেপুটি অক্ষর প্যাটেল। গিলের বাদ যাওয়া নিয়ে এবার বড় মন্তব্য করলেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।
সদ্য শেষ হওয়া ভারত-দক্ষিণ আফ্রিকার সূচির প্রথমে থাকা টেস্টে চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন। ওয়ানডে দলেও ফিরতে পারেননি। তিনি দলের সাথে যোগ দেন টি-টোয়েন্টি সিরিজে। সেখানেও তেমন দাগ কাটতে পারেননি এই তারকা ব্যাটার। অনেকের মতে সেই কারণেই বিশ্বকাপের দলে তাঁকে রাখা হয়নি। আর এই বিষয়টাকেই ‘বড় ধাক্কা’ বলে মন্তব্য করেছেন গাভাসকর।

গিলের সাম্প্রতিক অফ-ফর্মের কথা স্বীকার করে গাভাসকর বলেন, ‘‘ও একজন ক্লাসি প্লেয়ার। ভাল মানের ব্যাটার, যে ব্যাট হাতে দুর্দান্ত একটি মরশুম কাটিয়েছে। হ্যাঁ, আমি জানি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কয়েকটি ম্যাচে ও ফর্মের জন্য লড়াই করেছে। কিন্তু ক্লাসটাই আসল, যা শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করতে সাহায্য করে। ফর্ম তো সাময়িক।’
প্রাক্তন ভারতীয় কিংবদন্তি ব্যাটার গিলের অফ ফর্মের ব্যাখ্যা করে বলেন, কেন তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘ বিরতির পর ব্যাটসম্যানদের খারাপ ফর্ম চোখে পড়ে বেশি। তিনি বলেন, ‘ও দীর্ঘ বিরতির পর দলে ফিরেছিল। ও যখন ছন্দে ছিল না, তখন বোঝা যায় যে, ছন্দ ছাড়া সবচেয়ে ছোট ফরম্যাটে খেলতে গেলে সমস্যা হয়, যেখানে শুরু থেকেই হাত খুলে মারতে হয় (Sunil Gavaskar)।’


