Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ধারাবাহিকের খল চরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী সুরভী মল্লিক (Surabhi Mallick)। বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’তে অভিনয় করছেন তিনি, যেখানে তাঁর খলনায়িকার চরিত্রটি দর্শকদের বেশ মনে ধরেছে। তবে রিল লাইফে সুরভীকে যতই কঠোর ও ধূর্ত চরিত্রে দেখা যাক না কেন, রিয়েল লাইফে তিনি একেবারে অন্যরকম। প্রাণবন্ত, হাসিখুশি এবং বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। অভিনেত্রী পুজোতে কোথায় থাকছেন? কীভাবে কাটাবেন ? কী খেতে ভালোবাসেন ? সবকিছুই শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।

পুজোর প্ল্যান (Surabhi Mallick)
পুজো প্রায় দোরগোড়ায়, কিন্তু এখনও পুজোর জন্য বিশেষ কোনও পরিকল্পনা করে উঠতে পারেননি সুরভী মল্লিক (Surabhi Mallick)। শুটিংয়ের ব্যস্ততা থাকায় কিছুই ঠিক হয়নি। তবে একটা বিষয় একেবারে নিশ্চিত, এবার যদি কলকাতাতেই থাকতে হয়, তাহলে প্যান্ডেল হপিং অবশ্যই করবেন।

পুজোতে সবচেয়ে প্রিয় খাবার (Surabhi Mallick)
কলকাতার পুজো মানেই আলাদা উন্মাদনা। এই সময় শহর জেগে ওঠে অন্য রূপে। সুরভী (Surabhi) জানান, “আমি প্যান্ডেল হপিং ভীষণ পছন্দ করি। সাজগোজ করে বন্ধুদের সঙ্গে বেরোনো, নতুন নতুন ঠাকুর দেখা, আর খাওয়া-দাওয়া ,এই সব মিলিয়ে পুজোই আমার সবচেয়ে প্রিয় সময়।” তিনি আরও বলেন, “শুটিংয়ের সময় ডায়েট মেনে চললেও পুজোর ক’দিন আমি একেবারে ছাড় দিয়ে দিই। ফুচকা, চাট, আইসক্রিম, পাপড়ি সবই চলে! তবে সবচেয়ে প্রিয়, পুজোর বিরিয়ানি, সেটা খেতেই হবে।”

বন্ধুদের ডাকে সাড়া (Surabhi Mallick)
গত দু’বছর পুজোর সময় বাইরে কাটিয়েছেন সুরভী মল্লিক (Surabhi Mallick)। একবার সিকিম আর একবার বেঙ্গালুরু। কেন এমন সিদ্ধান্ত? অভিনেত্রীর কথায়, “সারা বছর শুটিং থাকে। তাই পুজোর সময়টা বন্ধুবান্ধবদের সঙ্গেই কাটাতে চাই। আমার বন্ধুরা অনেকেই কলকাতার বাইরে থাকে। আমি নিজেও ছোটবেলায় বিভিন্ন জায়গায় বড় হয়েছি বাবার চাকরির সূত্রে, তাই আমার বন্ধুরাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের নানা প্রান্তে। পুজোর ছুটি পেলে ওরাই আমাকে ডাকতে থাকে।”
তবে এবার কোথায় থাকবেন? সেই সিদ্ধান্ত এখনও নেননি। কলকাতায় থাকবেন, না কি আবার পাড়ি দেবেন কোনও প্রিয় বন্ধুর কাছে ,তা সময়ই বলবে। তবে যেখানেই থাকুন না কেন, পুজোর আনন্দ থেকে নিজেকে দূরে রাখবেন না সুরভী।
আরও পড়ুন: Aayush Sharma: সলমনকে অপমান? ফারহা খান ও করণ জোহরের ষড়যন্ত্র!

স্পেশাল সময় (Surabhi Mallick)
সবশেষে অভিনেত্রী সুরভী ( Surabhi) জানিয়েছেন, পুজো মানেই শুধুই ঠাকুর দেখা নয়। এই সময়টা তিনি নিজের জন্য রাখেন, প্রিয় মানুষদের সঙ্গে কাটানোর জন্য রাখেন। পুজোর এই ক’টা দিন তাঁর কাছে বছরের সবচেয়ে স্পেশাল সময়।
তাই বলা যায়, রিল লাইফে খলনায়িকা হলেও, রিয়েল লাইফে একেবারে হাসিখুশি সরল একজন মানুষ সুরভী মল্লিক (Surabhi Mallick)। পুজোর আনন্দে তিনিও বাকি সকলের মতোই উজ্জ্বল, প্রাণবন্ত এবং আবেগে ভরপুর।



