Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপ চলাকালীন ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অখুশি ছিলেন অক্ষর (Axar Patel)।
দলের সিদ্ধান্তে বিরক্ত ছিলেন অক্ষর (Axar Patel)
বিশ্বকাপ শেষ আর তারপরেই ড্রেসিং রুমের নানান খবরে সরগরম ভারতীয় ক্রিকেট। বিভিন্ন পডকাস্ট এবং ইন্টারভিউতে বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় সেই সময়ের নানা বিষয় নিয়ে মুখ খুলছেন সূর্যকুমার, গৌতম গম্ভীররা। যদিও সেসব এখন অতীত। এই মুহূর্তে গোটা দেশ ভাসছে বিশ্বকাপ জয়ের আনন্দে (Axar Patel)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচে হারতে হয়েছিল ভারতকে আর সেই হারই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় ভারতের কাছে। সেই ম্যাচ ছিল সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে। সেই ম্যাচে প্রথম একাদশে রাখা হয়নি অক্ষর প্যাটেলকে। দলের এই সিদ্ধান্তের বিরোধিতা করতেও শোনা গিয়েছে সবাইকে। সমালোচনার মুখেও পড়তে হয়েছে গম্ভীরকে। অবশেষে এই সিদ্ধান্ত যে ভুল ছিল সেটা মেনে নিলেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সূর্য জানান দলে জায়গা না পাওয়ার কারণে ভেঙে পড়েছিলেন অক্ষর। সূর্য এটাও বলেছেন, ম্যাচ শেষে ব্যক্তিগতভাবে তিনি অক্ষরের কাছে ক্ষমা চেয়েছিলেন এর জন্য। ভারত বড় ব্যবধানে হারে সেই ম্যাচে আর এরপর থেকেই শুরু হয় সমালোচনা। গ্রুপের সব ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি অক্ষর। আর সুপার এইটের এই ম্যাচে অক্ষরের পরিবর্তে খেলানো হয় ওয়াশিংটন সুন্দরকে। কিন্তু ম্যাচে তিনি হতাশ করেন। এই ম্যাচ হারের পর সেমিফাইনালে পৌঁছানো ভারতের কাছে বেশ কঠিন হয়ে গিয়েছিল যদিও সব বাধা কাটিয়ে অবশেষে ভারত ট্রফি নিজেদের নামে করতে পেরেছে (Axar Patel)।
আরও পড়ুন: Monalisa Bhosle: ভাইরাল ‘মহাকুম্ভ গার্ল’ মোনালিসার স্বামী ফরমান খান
সূর্যর কথায়, ‘অক্ষর ভীষণ রেগে গিয়েছিল। তার যথেষ্ট কারণও ছিল। ও অভিজ্ঞ ক্রিকেটার। একটা ফ্রাঞ্চাইজির অধিনায়ক। ওর রাগার যথেষ্ট কারণ আছে।’ সূর্য আরও বলেন, ‘খেলা শেষেই ক্ষমা চেয়েছিলাম। বলেছিলাম ভুল হয়ে গেছে। দুঃখিত। কিন্তু এটাও বলেছিলাম দলের জন্যই এই সিদ্ধান্তটা নিতে হয়েছিল। বিষয়টা আস্তে আস্তে মেনে নিয়েছিল অক্ষর। পরেরদিন ভুলেও গিয়েছিল।’
সুপার এইটে পরের ম্যাচেই দলে ফিরেছিলেন অক্ষর। সেমি ও ফাইনালেও দুর্দান্ত খেলেছিলেন। ফিল্ডিংয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। চ্যাম্পিয়ন হওয়ার পর অক্ষর এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘বিশ্বকাপ জেতার স্বপ্ন ছোটবেলা থেকেই ছিল। কিন্তু এই জয়টা স্পেশাল। আমার ছেলে খেলা দেখল। এটা আমার হৃদয়ের খুব কাছে থাকবে (Axar Patel)।’


