Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি সিরিজে টানা চারটি ম্যাচে ব্যর্থ হওয়ায় টি–টোয়েন্টি বিশ্বকাপে সঞ্জু স্যামসনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই (Suryakumar Yadav)।
সঞ্জুকে নিয়ে সূর্যর রসিকতা (Suryakumar Yadav)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ভারত আগেই নিজেদের নামে করে নিয়েছে। সিরিজের ফল ৩-১। শেষ ম্যাচ শনিবার। চতুর্থ ম্যাচ হারের পর শেষ ম্যাচে ভারত ঘুরে দাঁড়াতে চাইবেই। আর শেষ ম্যাচ খেলতে তিরুঅনন্তপুরমে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া (Suryakumar Yadav)।
ভারতীয় দল সেখানে পৌঁছাতে এক মজার দৃশ্য ধরা পড়ল। সঞ্জু স্যামসনের রাজ্যে পা দিতেই বদলে গেল সূর্যর ভূমিকা। দলের অধিনায়ক হয়ে উঠলেন দেহরক্ষী। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য। ভারতীয় ক্রিকেট বোর্ড একটি মজার ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে বিমানবন্দরে নেমে টিম বাসের দিকে যাওয়ার সময় অধিনায়ক সূর্যকুমার মজা করে সঞ্জুর ব্যক্তিগত দেহরক্ষীর ভূমিকা পালন করলেন।
বিমানবন্দরে নামার পর দেখা যায়, সঞ্জুর জন্য রাস্তা ফাঁকা করছেন সূর্য। বলছেন, ‘রাস্তা ছাড়ুন, পাশে সরে যান, দয়া করে পথ দিন, কেউ ছবি তুলবেন না, চেট্টাকে (স্যামসনের ডাকনাম) কেউ বিরক্ত করবেন না।’ সূর্যের কাণ্ড দেখে হেসে ফেলেন সঞ্জুও। বেশ খানিকটা লজ্জাও পান ভারতীয় টি-টোয়েন্টি দলের ওপেনার (Suryakumar Yadav)।

বিমানবন্দর থেকে বের হওয়ার সময় অসংখ্য ভক্তের চিৎকারে চারদিক গমগম করতে থাকে। নিজের শহরের মানুষের ভালোবাসায় খুশি সঞ্জু হাসিমুখে টিম বাসের দিকে এগিয়ে যান, আর ভক্তদের উচ্ছ্বাস তখনও থামেনি। এদিকে, বিমানবন্দরের সিঁড়ি দিয়ে নামার সময় সূর্যকে সঞ্জু বলেন, ‘খুব ভাল লাগছে। সব সময়ই ভাল লাগে। কিন্তু নিজের রাজ্যে এসে আরও ভাল লাগছে।’
আরও পড়ুন: Kashmir: সুইজারল্যান্ড না কি কাশ্মীর? গুলমার্গের জাদুতে মাতোয়ারা দেশ-বিদেশের পর্যটক
উল্লেখ্য এই টি-টোয়েন্টি সিরিজে একেবারেই ফর্মে নেই সঞ্জু। এরপর বিশ্বকাপের প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা সেই নিয়েও চলছে বিস্তর জল্পনা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচে সঞ্জু করেছেন ১০, ৬, ০ এবং ২৪। অন্যদিকে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরে ভাল ফর্মে রয়েছেন ঈশান কিষাণ। সঞ্জুর মতো ঈশানও উইকেটরক্ষক। ফলে শেষ ম্যাচে নিজের ঘরের মাঠে যদি সঞ্জু পারফর্ম করতে না পারেন তবে ঈশান কিষাণের সুযোগ পাওয়া নিশ্চিত বলেই মনে করছেন অনেকে (Suryakumar Yadav)।


