Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও টস হারল ভারতীয় দল। বল করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার (Team India)।
টসে হেরে বিরল নজির ভারতের (Team India)
ভারতীয় দলের অধিনায়ক বদল হলেও টস ভাগ্য একই থেকে গেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতলেও এখনও টস ভাগ্য সদায় নয় ভারতের। টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। অন্যদিকে ভারতের দল অপরিবর্তিত রয়েছে। টস হেরে বিরল নজির গড়ল ভারত (Team India)।
টস হেরে ভারত যে নজির গড়েছে তা একপ্রকার অসম্ভব। একটানা ২০টি ওয়ানডে ম্যাচে টসে হারল ভারত। অসম্ভব মনে হলেও বাস্তবে টিম ইন্ডিয়ার সাথে সেটাই হয়েছে। পরিসংখ্যান অনুযায় টানা ২০ ম্যাচে টস হারার সম্ভাবনা ০.০০০৯৫ শতাংশ। অর্থাৎ ১০ লাখ ৪৮ হাজার ৫৭৬ বারের মধ্যে মাত্র একবার ঘটতে পারে এমন ঘটনা। যা কার্যত অসম্ভবই বলা চলে। ভাগ্যের পরিহাসে এই বিরল ঘটনাও সত্যি হয়েছে।

শেষবার ওয়ানডে ফরম্যাটে ভারত টস জিতেছিল ২০২৩ সালে। বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টস জিতেছিলেন তৎকালীন অধিনায়ক রোহিত শর্মা। এরপর টানা ২০ ম্যাচে টসে হার। ১২টি ম্যাচে রোহিত, ৩টি ম্যাচে শুভমন আর বাকি ৫ ম্যাচে রাহুল।

এই নিয়ে মজা করেছেন ধারাভাষ্যকার রবি শাস্ত্রী ও ভারতীয় অধিনায়ক কেএল রাহুল। রবি শাস্ত্রী রাহুলকে জিজ্ঞাসা করেন, ‘কেন বারবার টসে হারছে ভারত? কয়েনে কি কোনও সমস্যা রয়েছে?’ এর জবাবে হেসে কেএল রাহুল বলেন, ‘অনেক দিন ধরেই টস জিততে পারছি না আমরা। বাড়িতে অনেকবার কয়েন নিয়ে প্র্যাকটিসও করেছি। কিন্তু তাতে কোনও লাভ হচ্ছে না। তাই ম্যাচ জেতার থেকেও এখন টসের সময়ে বেশি চাপে থাকতে হয় আমাকে।’ ভারত তাদের দল অপরিবর্তিত রাখার ফলে বেঞ্চে থাকতে হল ঋষভ পন্থকে (Team India)।
আরও পড়ুন: Virat Kohli: গম্ভীর-বিরাটের সম্পর্কের প্রভাব ভারতীয় ড্রেসিং রুমে
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড়, ওয়াশিংটন সুন্দর, কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণ, অর্শদীপ সিং
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
কুইন্টন ডি কক, এইডেন মারক্রাম, তেম্বা বাভুমা, ম্যাথিউ ব্রিৎজকে, টনি ডি জর্জি, দেওয়াল্ড ব্রেভিস, মার্কো জ্যানসেন, করবিন বশ, কেশব মহারাজ, নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি


