Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্বাদে যেমন মিষ্টি, তেমনই পুষ্টিকর হল রাঙ্গা আলু(Sweet Potato)। শীতকালে বাজারে রঙ-বেরঙের শাকসবজির মধ্যে সবার নজর কাড়ে মিষ্টি আলু বা রাঙা আলু। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ওজনও কমায় এই রাঙা আলু। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে হলো, রাঙা আলুর মধ্যে অ্যান্টি-ক্যান্সার উপাদান রয়েছে। অর্থাৎ, রাঙা আলু খেলে ক্যান্সারের ঝুঁকিও অনেকটাই কমে যায় বলছেন বিশেষজ্ঞরা।
উন্নত হয় হজম ক্ষমতা (Sweet Potato)
মিষ্টি আলু বা রাঙা আলু(Sweet Potato) দিয়ে তরকারি, টক, চিপস নানা পদ বানানো যায়। স্বাদে যেমন মিষ্টি, তেমনই পুষ্টিকর এই আলু। ডায়েটরি ফাইবার, বিভিন্ন ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ থাকে রাঙা আলুতে। নিয়মিত এই সবজি খেলে হজম স্বাস্থ্য উন্নত হয়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ওজনও কমে। আরও বিভিন্ন উপকার হয় শরীরে।
কমায় ক্যান্সারের ঝুঁকি (Sweet Potato)
রাঙা আলুর(Sweet Potato) মধ্যে বিটা-ক্যারোটিন রয়েছে। এটি এক প্রকার ভিটামিন এ। এই বিটা-ক্যারোটিন দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। পাশাপাশি দেহে ফ্রি র্যাডিকেলের দ্বারা তৈরি হওয়া সেলুলার ক্ষতির আশঙ্কা কমিয়ে দেয়। ফ্রি র্যাডিকেল হলো, অস্থির অণু যা ডিএনএ মিউটেশন ঘটাতে পারে। এই মিউটেশন কিন্তু ক্যান্সারের কোষ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ। বিটা-ক্যারোটিন এই ফ্রি র্যাডিকেলের হাত থেকেই আপনাকে রক্ষা করে। এ ভাবে রাঙা আলু ফুসফুসের ক্যান্সার, প্রস্টেট ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক।
আরও পড়ুন:Guava Benefits: শরীরের বিভিন্ন সমস্যার জন্য উপকারী পেয়ারা, জানুন কখন খাবেন পেয়ারা
অ্যান্থোসায়ানিন অ্যান্টি-ক্যান্সার উপাদান
রাঙা আলুর মধ্যে অ্যান্থোসায়ানিন নামের রাসায়নিক রয়েছে, যা এক ধরনের অ্যান্টি-ক্যান্সার উপাদান। গবেষণায় দেখা গিয়েছে, এই উপাদান ক্যান্সারের কোষকে বৃদ্ধি হতে দেয় নি না। অন্য দিকে, মিষ্টি আলুতে থাকা ডায়েটরি ফাইবার অন্ত্রের স্বাস্থ্য গঠনে বিশেষ ভূমিকা পালন করে। এতে কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকিও কমে যায়। ফাইবার পাচনতন্ত্রে কার্সিনোজেন অপসারণে এবং অন্ত্রের আস্তরণের সঙ্গে তাদের যোগাযোগও কমিয়ে দেয়। কোলন ও ব্রেস্টে ক্যান্সার সেলকে বৃদ্ধি ও বিস্তার প্রতিরোধ করে এই আলু।
আরও পড়ুন:Jaggery Benefits: গুড় খাচ্ছেন? ভেজাল না তো? ভেজালে শরীরের ক্ষতি, চিনুন আসল গুড়
বিভিন্ন ধরনের ফেনোলিক যৌগ
রাঙা আলুর মধ্যে বিভিন্ন ধরনের ফেনোলিক যৌগ রয়েছে, যা মধ্যে ক্লোরোজেনিক অ্যাসিডও পাওয়া যায়। এগুলোও ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যৌগগুলো ক্ষতিকারক অক্সিডেটিভ এজেন্টগুলোকে দূর করে। তাই ক্যান্সারের ঝুঁকি কমাতে গেলে রাঙা আলু খাওয়া অত্যন্ত জরুরী।


