Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে এক নতুন থ্রিলার (Taarkata Trailer Launch)। এই সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। সম্প্রতি অনুষ্ঠিত হল তারকাটার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এই ছবিতে বিক্রমকে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে। রক্তমাখা চেহারা, চোখে ভাঙা চশমা, মুখে রহস্যময় হাসি এবং হাতে আগ্নেয়াস্ত্র- সব মিলিয়ে চরিত্রটিকে ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল।
আগ্রহী দর্শকরা (Taarkata Trailer Launch)
‘তারকাটা’ নামের এই ওয়েব সিরিজটি পরিচালনা (Taarkata Trailer Launch) করেছেন শমীক রায়চৌধুরী। শুধু পরিচালনাই নয়, গল্প ও চিত্রনাট্যের দায়িত্বও সামলেছেন তিনি। ফলে নির্মাতার নিজস্ব ভাবনা ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন সিরিজে কতটা ফুটে উঠবে, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।
ছবিতে আর কারা রয়েছেন? (Taarkata Trailer Launch)
এই প্রজেক্টটি প্রযোজনা করেছে বিক্রম চট্টোপাধ্যায় ফিল্ম প্রোডাকশন। প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন অভিনব ঘোষও। অভিনয়শিল্পীদের তালিকাও যথেষ্ট আকর্ষণীয়। বিক্রমের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। এছাড়া সিরিজে রয়েছেন মেইয়াং চ্যাং, যিনি তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে গল্পে নতুন মাত্রা যোগ করবেন বলেই আশা করা হচ্ছে।
আরও পড়ুন: Malda Crime: বিহারের আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলায় মদের ঠেকে দাপাদাপি, গ্রেফতার ২!
পোস্টারের আবহ এবং চরিত্রগুলির লুক দেখে অনেকেরই ধারণা, রহস্য, অপরাধ এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে কেন্দ্র করেই এগোবে সিরিজের কাহিনি। তবে গল্পের আসল মোড় কী, তা জানতে অপেক্ষা করতে হবে মুক্তি পর্যন্ত। ইতিমধ্যেই ‘তারকাটা’ নিয়ে দর্শকমহলে উন্মাদনা তৈরি হয়েছে, আর সেই উন্মাদনা আগামী দিনে আরও বাড়বে বলেই মনে করছেন অনেকে।


