Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন করে জীবন শুরু করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, সংগীতশিল্পী তাহসান রহমান খান (Tahsan Khan Marriage)। প্রাক্তন স্ত্রী ছিলেন পেশায় অভিনেত্রী। এবার ঘর বাঁধবেন রুপটান শিল্পী রোজা আহমেদের (roja ahmed) সঙ্গে। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আবার নতুন করে নাকি পথ চলা শুরু করতে চলেছেন তিনি। এই গুঞ্জন অনেক আগেই শোনা গিয়েছিল। প্রকাশ্যে তার গায়ে হলুদের ছবি।
বিয়ের পিঁড়িতে তাহসান (Tahsan Khan Marriage)
ঘুচলো একাকিত্ব জীবন। আবার নতুন করে বিয়ের পিঁড়িতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, সংগীত শিল্পী তাহসান রহমান খান (Tahsan Khan Marriage)। খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় ঢালিউড (Dhaliwood)। ফের বিবাহবন্ধনে আবদ্ধ হতে চললেন তিনি। প্রকাশ্যে গায়ে হলুদের ছবি।
গায়ে হলুদের সাঁঝ (Tahsan Khan Marriage)
তাহসানের (Tahsan Khan Marriage) স্ত্রী রুপটান শিল্পী রোজা আহমেদ (roja ahmed) । শুক্রবার তারা দু’জনেই ঘরোয়া ভাবে অনুষ্ঠান সারেন। রোজার পরনে ছিল হলুদ রংয়ের শাড়ি। ফুলের মালা দিয়ে গহনা পড়েছিলেন তিনি। তাহসানের পরনে ছিল পাঞ্জাবি ও সাদা প্যান্ট। ছবিতে হবু স্ত্রীকে অবশ্য জড়িয়েই ধরেছিলেন। তাদের পেছনের পটভূমি সাজানো হয়েছিল হলুদ রংয়ের ফুল ও প্রদীপ দিয়ে। তাহসান বলেছেন, বিয়ে এখনও হয়নি। শনিবার সন্ধ্যায় তিনি সবটা জানাবেন।
আরও পড়ুন: Kiara Advani: হাসপাতালে ভর্তি কিয়ারা, বাতিল হল সব অনুষ্ঠান! সত্যি কী?
হবু স্ত্রী রোজা
জানা গিয়েছে, তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ (roja ahmed) পেশায় মেক আপ আর্টিস্ট। তিনি নিউ ইয়র্কে (new york) পড়াশোনা করেছেন। নিউ ইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’-ও প্রতিষ্ঠা করেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা নজরকাড়া।
আরও পড়ুন: Ranita Das: নতুন বছরে মন ভাঙল ‘বাহা’র, হারালেন কাছের মানুষকে
মিথিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদ
প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আবার নতুন করে নাকি পথ চলা শুরু করতে চলেছেন তিনি। এই গুঞ্জন অনেক আগেই শোনা গিয়েছিল। উল্লেখ্য, ২০০৬ সালের ৭ অগস্ট অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান খান। ২০১৩ সালে জুলাই মাসে তাঁদের এক কন্যা সন্তান হয়। দীর্ঘ ১১ বছর প্রথম স্ত্রী মিথিলার সঙ্গে সংসার করার পর, ২০১৭ সালে যৌথভাবে ঘোষণা করেছিলেন বিবাহ বিচ্ছেদের কথা। তারপর ২০১৯ সালে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিথিলা।


