Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আফগানিস্তানের একের পর এক প্রদেশে ক্রমশ ছড়িয়ে পড়ছে ওয়াইফাই পরিষেবা নিষিদ্ধ করার সিদ্ধান্ত(Taliban Wifi Ban)। প্রথমে উত্তর আফগানিস্তানের বাল্খ প্রদেশে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। এরপর তা ছড়িয়ে পড়েছে কুন্দুজ়, বাদাখশান, বাখলান ও তাখর প্রদেশে। এমনকি নানগরহর প্রদেশেও ওয়াইফাই ব্যবহারের উপর তালিবান প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
‘অনৈতিক কাজকর্ম’ বন্ধের অজুহাত (Taliban Wifi Ban)
তালিবান সরকারের দাবি, অনলাইনে ‘অনৈতিক কাজকর্ম’ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে(Taliban Wifi Ban)। কট্টর ইসলামিক গোষ্ঠীগুলির মতে, ইন্টারনেটের লাগামছাড়া ব্যবহারে পর্নোগ্রাফি দেখার প্রবণতা বাড়ছে এবং পুরুষ-মহিলাদের মধ্যে অনলাইনে সম্পর্ক তৈরি হচ্ছে। তাই নৈতিকতা রক্ষার স্বার্থে ওয়াইফাই ব্যবহারে কড়াকড়ি আনা হয়েছে। তবে মোবাইল ইন্টারনেট পরিষেবা আপাতত চালু থাকছে।
ঘরবাড়ি থেকে অফিস-সব জায়গায় প্রভাব (Taliban Wifi Ban)
ওই সব প্রদেশে সাধারণ মানুষের ঘরবাড়ি, সরকারি দফতর ও অফিসকাছারিতেও ওয়াইফাই পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। এতে শিক্ষা, ব্যবসা ও প্রশাসনিক কার্যকলাপে বড় ধরনের প্রভাব পড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে ডিজিটাল সংযোগ থেকে আরও পিছিয়ে পড়বে আফগানিস্তান।

আন্তর্জাতিক মহলে সমালোচনা (Taliban Wifi Ban)
তালিবান (Taliban) সরকারের এই পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক সমালোচনা(Taliban Wifi Ban)। আফগানিস্তানে প্রাক্তন মার্কিন দূত জ়ালমে খালিলজ়াদ বলেছেন, “এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। যদি পর্নোগ্রাফিই সমস্যা হয়, তবে তা সহজেই ফিল্টার করা যেত। বহু ইসলামিক দেশ এভাবে ইন্টারনেট নিয়ন্ত্রণ করে।”
মহিলাদের উপর আরও বিধিনিষেধ
উল্লেখ্য, ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকেই তালিবান প্রশাসন নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে(Taliban Wifi Ban)। মেয়েদের হাই স্কুলে যাওয়া বন্ধ করা, কর্মস্থলে মহিলাদের নিয়োগ নিষিদ্ধ করা-সহ একাধিক পদক্ষেপের জেরে বারবার সমালোচনার মুখে পড়েছে তারা। ওয়াইফাই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্তও এখন সেই তালিকায় যুক্ত হল।
আরও পড়ুন : World Championships : শেষ করলেন অষ্টমে, ৭ বছরে প্রথমবার পদক ছাড়াই ফিরতে হল নীরজকে
ভবিষ্যতের অনিশ্চয়তা
এই নিষেধাজ্ঞার ফলে দেশের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের উপর সবচেয়ে বড় প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা(Taliban Wifi Ban)। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, আফগানিস্তান কি ক্রমশ ডিজিটাল দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে? তালিবান প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল থাকলে দেশটি আরও একবার বৈশ্বিক অঙ্গন থেকে পিছিয়ে যেতে পারে।
ওই সব প্রদেশে সাধারণ মানুষের ঘরবাড়ি, সরকারি দফতর ও অফিসকাছারিতেও ওয়াইফাই পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। এতে শিক্ষা, ব্যবসা ও প্রশাসনিক কার্যকলাপে বড় ধরনের প্রভাব পড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে ডিজিটাল সংযোগ থেকে আরও পিছিয়ে পড়বে আফগানিস্তান।


