Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তারকাদের দিয়ে বিভিন্ন ব্যান্ডের বিজ্ঞাপন, একেবারেই নতুন নয়। তবে তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) এমন কি করলেন যে বিক্ষোভের মুখে পড়লেন? সামান্য সাবানের বিজ্ঞাপন করে তিনি বিক্ষোভের মুখে পড়েছেন ! সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁর নামে নানা কটাক্ষ । কিন্তু কারণটা কী? কিছুদিন আগে, সোনু নিগমকে (Sonu Nigam) নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই রেশ কাটতে না কাটতেই এবার নাম জড়াল তামান্নার।
বিজ্ঞাপনে মিশ্র প্রতিক্রিয়া (Tamannaah Bhatia)
সম্প্রতি অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) একটি সাবানের বিজ্ঞাপন করে বিতর্কে জড়িয়ে পড়েছেন। বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই দাবি করছেন, বিজ্ঞাপনটিতে গায়ের রঙকে ফর্সা দেখানোর প্রচেষ্টা এবং সৌন্দর্যের একটি নির্দিষ্ট সংজ্ঞা তুলে ধরা হয়েছে, যা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। কর্ণাটকের সরকারি সাবান ‘ মাইসোর স্যান্ডেল ‘ সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবে ঘোষণা করা হয়েছে তামান্না ভাটিয়াকে। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে।
বিজ্ঞাপনে গায়ের রং নিয়ে বৈষম্য (Tamannaah Bhatia)
বিজ্ঞাপনটিতে তামান্নাকে (Tamannaah Bhatia) একটি প্রিমিয়াম সাবান ব্যবহার করার মাধ্যমে আরও উজ্জ্বল এবং আকর্ষণীয় রূপে উপস্থাপন করা হয়েছে। এমন উপস্থাপনায় অনেক দর্শকের মধ্যে প্রশ্ন উঠেছে— এটি ব্যবহার করে কি গায়ের রঙের বৈষম্যকে প্রাধান্য দেওয়া হয়েছে? এই ধরণের বার্তা সমাজে ত্বক নিয়ে নেতিবাচক মানসিকতাকে আরও গভীর করে।
শুধুমাত্র বাণিজ্যিক প্রচার
সমালোচকদের মতে, একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে তামান্না ভাটিয়ার উচিত ছিল এমন বিজ্ঞাপন এড়িয়ে চলা। কারণ সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে অনেকে বলছেন, এটি শুধুমাত্র একটি বাণিজ্যিক প্রচার এবং এতে ব্যক্তিগত ভাবে অভিনেত্রীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়।
আরও পড়ুন: Madhubani Goswami: মধুবনীকে ‘ডাকিনী’ কটাক্ষ! চুলে রং করে সমস্যায় অভিনেত্রী?
সংবেদনশীলতা বজায় রাখা
তামান্না ভাটিয়া এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে এই বিতর্ক আবারও প্রমাণ করল যে, গণমাধ্যম ও বিজ্ঞাপনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। সংবেদনশীলতা বজায় রেখে উপস্থাপন করা জরুরি। সমাজে সৌন্দর্যের আদর্শ নিয়ে চলমান আলোচনা ও সচেতনতার প্রেক্ষাপটে, এ ধরনের বিষয়গুলো নিয়ে আরও দায়িত্বশীল পদক্ষেপ আশা করা হচ্ছে। অনেকেই কন্নড় অভিনেত্রী রুক্মিণী বসন্তের নাম, এই সংস্থা বিজ্ঞাপনের দূত হিসাবে প্রস্তাব রেখেছেন।
আরও পড়ুন: Salman Khan: সলমনের বাড়িতে লুকিয়ে ঢুকল দু’জন, উদ্দেশ্য ভাইজানকে প্রাণে মারা?
কত টাকায় চুক্তি?
শোনা যাচ্ছে, এই বিজ্ঞাপনের জন্য ৬.২০ কোটি টাকার চুক্তিবদ্ধ হন তামান্না। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন কর্ণাটকের শিল্প বাণিজ্য মন্ত্রী এমবি পাতিল। তিনি জানান, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি তাঁর সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তিনি আরও বলেন, কর্নাটকের বাইরে এই সংস্থা যাতে পৌঁছে যায় , তাই তামান্নাকে বেছে নেওয়া। তাছাড়া এটাও মাথায় রাখতে হবে, বিজ্ঞাপনী দূত কতটা জনপ্রিয় বা অন্য রাজ্যে তিনি কতটা গ্রহণযোগ্য। আর এই সমস্ত দিক ভেবেই তামান্না ভাটিয়াকে নেওয়া হয়েছে। তাছাড়া অভিনেত্রী তামান্নাকে দোষী করা বা কটুক্তি করা ঠিক নয় মনে করছেন অনেকেই। কারণ তিনি শুধু বিজ্ঞাপনী দূত হিসাবে কাজ করেছেন।


