Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক (Tamluk News) থানার খারুই ১ নাম্বার গ্রাম পঞ্চায়েতের খারুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ২০০ জন দশম শ্রেণীর বিশির ভাগ ছাত্র ছাত্রীর উপস্থিতীর হার কম। তাই স্কুলের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের কাছে ফাইন স্বরূপ কারু কাছে ৫০০ টাকা কারু কাছে ৪০০ টাকা কারু কাছে ৩০০ টাকা জরিমানা দেয়।
ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখায় (Tamluk News)
বেশ কিছু ছাত্র ছাত্রী ভয়ে টাকাও দিয়ে (Tamluk News) দেয়। আবার অনেকে ছাত্র ছাত্রী টাকা না দিয়ে স্কুলের প্রধান শিক্ষক কে লিখিত ভাবে জরিমানার টাকা মকুব করে দেওয়ার জন্য আবেদন জানান। সেই আবেদনে সাড়া না দেওয়ায় আবার বেশ কিছু ছাত্র ছাত্রী খারুই ১ নাম্বার এর প্রধান কে লিখিত দেয়।আরো অভিযোগ একাধিক শিক্ষক ছাত্র ছাত্রীদের বাবা তুলে কথা বলা বাজে কথা বলা সহ একাধিক অভিযোগ তুলে আজ স্কুল চলাকালীন অবিভাবক ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখায়।
আরও পড়ুন: 25K Marathon: 25 K কলকাতা ম্যারাথনের অভিনব উদ্যোগ, রানারদের উদ্দীপ্ত করতে ফুটবল পায়ে মাঠে বাইচুং
স্কুলে উত্তেজনা সৃষ্টি হয়। তবে স্কুলের সহকারি প্রধান শিক্ষক সব অভিযোগ অস্বীকার করেছে। খারুই ১ নাম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান সেক সেরাজুল ইসলাম বলেন খারুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু ছাত্র ছাত্রী তার কাছে লিখিত অভিযোগ জানিয়ে ছিলো।
জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, তমলুক


