Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’-এ মুখ্য চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন তনিস্কা তিওয়ারি (Taniska Tiwari)। দর্শকের ভালোবাসাও পেয়েছেন ব্যাপক। লক্ষ্মী পুজোতেও তাঁর আনন্দের সীমা নেই। কারণ, আজ তাঁর বাড়িতে হচ্ছে লক্ষ্মীপুজো। শুটিং থেকেও ছুটি পেয়েছেন তিনি। পুজোর জোগাড়, সাজ ,কী কী ভোগের আয়োজন থাকছে ,সে সবটাই শেয়ার করে নিলেন কেটিভি’র সাক্ষাৎকারে।
পুজোর প্রস্তুতি (Taniska Tiwari)
সকালে উঠেই পুজোর প্রস্তুতি শুরু করেছিলেন তনিস্কা (Taniska Tiwari)। পুজোর আসন, ফল কাটা, ঘর সাজানো ,সবই চলছে পুরোদমে। ঘরের সাজে আলপনা দিয়েছেন তনিস্কা নিজে, সঙ্গে থাকবে রঙিন লাইটে সাজানো ঝলমলে ঘর।
স্পেশাল ভোগ (Taniska Tiwari)
লক্ষ্মীপুজোর দিনে তনিস্কার বাড়িতে বিশেষ ভোগ রান্না হয়। ভোগে থাকছে খিচুড়ি, সবজি, পায়েস, মিষ্টি এবং অবশ্যই নারকেল নাড়ু। প্রতি বছর তাঁর দাদু নাড়ু বানান। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। তনিস্কা নিজেও নারকেল নাড়ু খেতে খুব ভালোবাসেন, বিশেষ করে নারকেল নাড়ু তাঁর খুবই পছন্দের ।

লক্ষ্মী পুজোর সাজ
পুজোর দিনে মায়ের কাছ থেকে উপহার হিসেবে একটি শাড়ি পেয়েছেন তনিষ্কা (Taniska)। সেটাই পরে অঞ্জলি দেবেন। এই লক্ষ্মী পুজোর দিনে উপোস রাখেন তনিস্কা। অঞ্জলি দেওয়ার পর মায়ের সঙ্গে সাবু খেয়ে উপোস ভাঙবেন। সাধারণত পুজোর দিনে শাড়ি পরা হয় না তনিস্কার। তবে মায়ের আবদারে এবছর শাড়ি পরবেন। গত বছর প্রথমবার পুজোয় শাড়ি পরেছিলেন, এবছর হচ্ছে দ্বিতীয় বার (Taniska Tiwari)।

লক্ষ্মীলাভ করা
এই বছরের লক্ষ্মীলাভের কথা বলতে গিয়ে অভিনেত্রী তনিস্কা বলেন, কুসুম ধারাবাহিকটি তাঁর কেরিয়ারের বড় প্রাপ্তি। দর্শক তাঁকে ‘ কুসুম’ চরিত্রে এত ভালোবেসেছেন, তাতেই তিনি আপ্লুত। এছাড়াও তনিস্কা একটি হিন্দি সিনেমায় কাজ করেছেন। সেটাও তাঁর কেরিয়ারে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
আরও পড়ুন: Raj-Subhashree: উধাও ছবি নিয়ে রেষারেষি, রাজ-শুভশ্রীর বাড়িতে হঠাৎ তারকার মেলা!
কী প্রার্থনা করবেন?
অভিনেত্রী তনিস্কা বলেন, “আমি মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করব যেন আমার কেরিয়ার এভাবেই এগিয়ে চলে। সবার ভালোবাসা যেন পাই। দর্শকের মনে কুসুম হিসেবেই জায়গা করে নিতে চাই।” পুজোর এই আনন্দঘন দিনে তনিস্কার বাড়ি জুড়ে চলছে উৎসবের আমেজ। পরিবারের সবাই একসঙ্গে আনন্দ করছেন। আর অভিনেত্রীর মুখে খুশির ঝলক।
প্রসঙ্গত , ‘কুসুম ‘ ধারাবাহিকে গ্রামের সহজ-সরল মনের মেয়ে কুসুমের ভূমিকায় তনিস্কা তিওয়ারি। কুসুম মন থেকে শ্রদ্ধা করে ইন্দ্রাণীকে। ইন্দ্রাণী গঙ্গোপাধ্যায়ের চরিত্র আবার বেশ কঠোর। এই চরিত্রে অভিনয় করছেন অঞ্জনা বসু। ধারাবাহিকে ইন্দ্রাণীর ছেলে আয়ুষ্মান। যাঁকে স্মার্ট, শিক্ষিত এক শহুরে যুবকের চরিত্রে দেখা যাচ্ছে,যিনি ‘মিঠিঝোরা’র পরিচিত মুখ সপ্তর্ষি রায় (Taniska Tiwari)।


