Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ঢাকায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে (Tanjin Tisha) ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এক শাড়ি সংস্থার পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, অভিনেত্রী সংস্থার কাছ থেকে দামি শাড়ি নিয়েছিলেন, কিন্তু তার দাম পরিশোধ করেননি। মামলাটি রুজু হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে। মামলা দায়ের হয়েছে বাংলাদেশ দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায়, যা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগের আওতায় পড়ে।
ঠিক কী হয়েছিল? (Tanjin Tisha)
অভিযোগকারী সংস্থার দাবি, তানজিন তিশা (Tanjin Tisha) তাঁদের কাছ থেকে ২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়েছিলেন, কিন্তু সেই অর্থ ফেরত দেননি। এর আগে গত ২২ অক্টোবর তাঁকে একটি আইনি নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসে বলা হয়, সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে এবং সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও অভিনেত্রীর পক্ষ থেকে কোনও উত্তর আসেনি।
আইনি পথে হাঁটার সিদ্ধান্ত(Tanjin Tisha)
ফলে সংস্থাটি আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেয় এবং আদালতের দ্বারস্থ (Tanjin Tisha) হয়। মামলায় তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে। বিচারক জুয়েল রানা মামলাটি গ্রহণ করে ঢাকার পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সংস্থার পক্ষ থেকেই উপহার
তবে নিজের অবস্থান স্পষ্ট করে তানজিন তিশা সমাজ মাধ্যমে একটি পোস্টে জানান, তিনি কোনও প্রতারণা করেননি। তাঁর বক্তব্য অনুযায়ী, শাড়িটি তাঁকে সংস্থার পক্ষ থেকেই উপহার হিসেবে দেওয়া হয়েছিল, অর্থাৎ এর জন্য অর্থ প্রদান করার কোনও প্রশ্নই ওঠে না।

আরও পড়ুন: KIFF 2025: তারকাখচিত মঞ্চে পর্দা উঠল ৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসবের, সিনেমার সীমাহীনতা তুলে ধরলেন মমতা
তিশা লেখেন, “আমাকে উদ্দেশ্য করে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমি পেশাগতভাবে সব সময় পরিষ্কার ও সৎভাবে কাজ করেছি।” অভিনেত্রীর এই বক্তব্যের পর থেকেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ তিশার পাশে দাঁড়িয়েছেন, কেউ আবার সংস্থার অভিযোগের সত্যতা খুঁজছেন।


