Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল : ছুটি কাটিয়ে দিঘা থেকে কলকাতায় ফেরার পথে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা (Digha Road Accident)। ১১৬বি জাতীয় সড়কের হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কাছে বৃহস্পতিবার বিকেলে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক পর্যটক, আহত আরও চারজন।

কী ঘটে ছিল (Digha Road Accident)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার দমদমের পাঁচজন পর্যটক ছুটি শেষে নিজেদের গাড়িতে দিঘা থেকে কলকাতায় ফিরছিলেন। অপরদিকে, রাস্তার বিপরীত দিক দিয়ে আসছিল দিঘামুখী আরেকটি পর্যটকবাহী গাড়ি। হেঁড়িয়ার কাছে হঠাৎই কলকাতামুখী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

দুমড়ে-মুচড়ে যায় দুই গাড়ি (Digha Road Accident)
সংঘর্ষের তীব্রতায় মুহূর্তের মধ্যেই বিকট শব্দে দুমড়ে-মুচড়ে যায় দুই গাড়ির সামনের অংশ। রাস্তার ওপর ছিটকে পড়ে আহত পর্যটকেরা। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
মৃত ও আহত কত জন? (Digha Road Accident)
চিকিৎসকরা কলকাতাগামী গাড়ির চালক বুবাই দাসকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বাড়ি দমদমে। একই গাড়িতে থাকা আরও চার পর্যটককে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছে। অপরদিকে, দিঘামুখী গাড়ির দুই যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশের তদন্ত শুরু (Digha Road Accident)
দুর্ঘটনার খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়ি উদ্ধার করে। প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার মূল কারণ। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : BJP : ছাব্বিশের আগে বাঙালি অস্মিতায় শান ? ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ পালন বিজেপির
স্থানীয়দের বক্তব্য
সূত্রের খবর, স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, “বিকট আওয়াজ শুনে আমরা ছুটে যাই। দেখি দুটো গাড়ি একেবারে ভেতর থেকে থেঁতলে গেছে। দ্রুতই আহতদের বের করে হাসপাতালে পাঠাই।”



