Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কৌশিকী অমাবস্যাকে ঘিরে এবারও (Tarapith Special Train) জমজমাট হতে চলেছে বীরভূমের তারাপীঠ। বৃহস্পতিবার মূল পুজোর তিথি হওয়ায় ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা এবং দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা মা তারার দর্শনের উদ্দেশে রওনা দিয়েছেন। প্রবল বৃষ্টিতে রাজ্যের বেশ কিছু এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হলেও পুণ্যার্থীদের উৎসাহে তার বিশেষ প্রভাব পড়েনি।
বিশেষ ব্যবস্থা (Tarapith Special Train)
বিপুল ভক্তসমাগমের কথা মাথায় রেখে যাত্রী (Tarapith Special Train) পরিষেবা স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে পূর্ব রেল। আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর হাওড়া ও রামপুরহাটের মধ্যে চালানো হবে একজোড়া বিশেষ ট্রেন। হাওড়া থেকে ট্রেনটি দুপুর ১২টা ৫০ মিনিটে ছেড়ে রামপুরহাট পৌঁছবে বিকেল সাড়ে ৫টায়। একই ট্রেন রামপুরহাট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রওনা হয়ে রাত ১১টা ৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে।
দ্বিতীয় শ্রেণির কামরা যুক্ত (Tarapith Special Train)
বিশেষ ট্রেনের পাশাপাশি কয়েকটি নিয়মিত ট্রেনেও অতিরিক্ত দ্বিতীয় শ্রেণির কামরা সংযোজন করা হচ্ছে। ১০ থেকে ১৩ সেপ্টেম্বর হাওড়া-জামালপুর এবং ১১ থেকে ১৪ সেপ্টেম্বর জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেসে অতিরিক্ত কোচ থাকবে। ১১ সেপ্টেম্বর রামপুরহাট থেকে ফেরার যাত্রীদের চাপ সামলাতে শহিদ এক্সপ্রেসেও বাড়তি দ্বিতীয় শ্রেণির কামরা যুক্ত করা হবে।
আরও পড়ুন: Teachers Day: মাংস-ভাত না পেয়ে তাণ্ডব! শিক্ষক দিবসেই ছাত্রদের মারে রক্তাক্ত প্রধান শিক্ষক
রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। তবে আরও বেশি সংখ্যক ভক্তের সুবিধার জন্য শিয়ালদহ থেকেও রামপুরহাটগামী বিশেষ ট্রেন চালুর আবেদন জানানো হয়েছে।


