Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের সবথেকে বড় আইপিও লিস্টিংয়ে তেমন সাড়া ফেলতে পারলো না। মাত্র ১.২৩ শতাংশ বেশি দামে লিস্টিং হয়েছে এই সংস্থার (TATA IPO)।
সাড়া ফেলতে ব্যর্থ (TATA IPO)
২০২৫-এর সবথেকে বড় আইপিও, যার দিকে সব লগ্নিকারীদের নজর ছিল। তবে স্টক এক্সচেঞ্জ লিস্টিংয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারলো না এই সংস্থার আইপিও। ১৩ অক্টোবর সোমবার টাটা ক্যাপিটাল আইপিও-র লিস্টিং হয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে। এই শেয়ারের লিস্টিং হয়েছে ৩৩০ টাকায় দুই এক্সচেঞ্জে। এই সংস্থার শেয়ারের ইস্যু প্রাইস ছিল ৩২৬ টাকা। ইস্যু প্রাইসের থেকে মাত্র ১.২৩ শতাংশ বেশি দামে এই স্টকের লিস্টিং হয়েছে (TATA IPO)।
টাটা ক্যাপিটালের শেয়ার লিস্টিংয়ে তেমন সাড়া ফেলতে না পারলেও এই সংস্থার স্টকে লগ্নির বিষয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। লিস্টিংয়ের আগে দুই ব্রোকারেজ সংস্থা এমকে গ্লোবাল এবং জেএম ফিনানশিয়াল, কভারেজ করেছে এই স্টক। এর জন্য ‘অ্যাড’ রেটিং দিয়েছে। এর সাথে ৩৬০ টাকা টার্গেট প্রাইস সেট করেছেন অর্থাৎ ১০ শতাংশ আপসাইড পোটেনশিয়াল রয়েছে এই স্টকের বর্তমান পরিস্থিতিতে।
এমকে গ্লোবাল এই সংস্থার স্টক নিয়ে ইতিবাচক অবস্থানের কারণও জানিয়েছেন। তাদের মতে টাটার ব্র্যান্ড নাম যথেষ্ট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এর পাশাপাশি ডাইভার্সিফায়েড প্রোডাক্ট রেঞ্জ এবং বিস্তৃত ভৌগলিক এলাকায় ব্যবসার পরিধি এই স্টকের বিস্তারে পজিটিভ প্রভাব ফেলবে বলেই মত এই ব্রোকারেজ সংস্থার।
১৫ হাজার ৫১২ কোটি টাকা বাজার থেকে উঠে এসেছে টাটা ক্যাপিটালের আইপিও-র মাধ্যমে। এই স্টকের সাবস্ক্রিপশন চলেছে ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত। যা কেনার জন্য আবেদন জমা পড়েছিল ১.৯৫ গুণ। এর মধ্যে সবথেকে বেশি আবেদন করেছিল কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল বায়াররা। ২১ কোটি ফ্রেশ শেয়ার ইস্যু করা হয়েছিল এবং ২৬ কোটি ৫৮ লক্ষ অফার-ফর-সেল করা হয়েছে।

আরও পড়ুন: Team India: সিরিজের পাশাপাশি একাধিক রেকর্ড ভারতের ঝুলিতে
টাটা ক্যাপিটালের আইপিও-র মাধ্যমে বাজার থেকে উঠে এসেছে ১৫ হাজার ৫১২ কোটি টাকা। ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত সাবস্ক্রিপশন চলেছে এই শেয়ারের। তা কেনার জন্য ১.৯৫ গুণ বেশি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল বায়াররা আবেদন করেছিলে সবচেয়ে বেশি (৩.৪২ গুণ)। এই আইপিও-তে ফ্রেস শেয়ার ইস্যু করা হয়েছে ২১ কোটি এবং অফার-ফর-সেল করা হয়েছে ২৬ কোটি ৫৮ লক্ষ শেয়ার। ২০০৭ সালে পথ চলা শুরু হয় টাটা গোষ্ঠীর এই এনবিএফসি স্টকের (TATA IPO)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


