Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: খবরের শিরোনামে নাসিকের টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)। অফিসে কর্মরত এক নববিবাহিতা কর্মীর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে(TCS Harrasment)।
সহকর্মীদের কাছ থেকে যৌন হেনস্থা (TCS Harrasment)
ওই মহিলা কর্মী অ্যাসোসিয়েট হিসেবে কাজে যোগ দেন, দাবি করেছেন যে সহকর্মীদের কাছ থেকে তাঁকে নিয়মিত যৌন হেনস্থা, অশালীন মন্তব্য এবং ধর্মীয়ভাবে আঘাতমূলক আচরণের শিকার হতে হয়েছে।
মোট ৯টি এফআইআর দায়ের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় একাধিক নারী একই ধরনের অভিযোগ তুলেছেন। নাসিক পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) মোট ৯টি এফআইআর দায়ের করে ৮ জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজন মহিলা অপারেশনস ম্যানেজারও রয়েছেন।
ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর মন্তব্য
অভিযোগকারিণীর বক্তব্য অনুযায়ী, ট্রেনিং চলাকালীনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর মন্তব্য শুরু হয়। সহকর্মী রেজা মেমন ও শাহরুখ কুরেশি তাঁকে “প্লেয়ার” বলে সম্বোধন করতেন এবং তাঁর বিবাহিত জীবন নিয়ে অশালীন প্রশ্ন করতেন। এমনকি গুড়ি পদ্বার দিনে রেজা তাঁর শাড়ির আঁচল টেনে ধরেন বলেও অভিযোগ।
গুরুতর শারীরিক হেনস্থার অভিযোগ
আরেক সহকর্মী আসিফ আনসারির বিরুদ্ধে গুরুতর শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে। অভিযোগ, তিনি বারবার অশালীনভাবে স্পর্শ করতেন, জোর করে কাছে আসতেন এবং আপত্তিকর মন্তব্য করতেন। এমনকি সোশ্যাল মিডিয়াতেও যোগাযোগের চেষ্টা চালান তিনি।
কর্মক্ষেত্রে হুমকি (TCS Harrasment)
অভিযোগকারিণী আরও দাবি করেছেন, আপত্তি জানালে তাঁকে কাজের ক্ষেত্রে সমস্যার হুমকি দেওয়া হয় এবং ধর্মীয় মন্তব্য করে অপমান করা হয়। অন্যদিকে, অভিযুক্ত রেজা মেমনের পরিবার এই অভিযোগকে “ষড়যন্ত্র” বলে দাবি করেছে এবং অফিস রাজনীতিকে দায়ী করেছে।
আরও পড়ুন: K Noodles: ভারতীয় বাজারে জনপ্রিয়তা বাড়ছে কে নুডলসের: কোন ফ্লেভার আপনার পছন্দের?
সাসপেন্ড অভিযুক্ত কর্মীরা (TCS Harrasment)
TCS জানিয়েছে, তারা এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং ইতিমধ্যেই অভিযুক্ত কর্মীদের সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি একটি স্বাধীন তদন্ত প্যানেল গঠন করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘটনাকে “গভীর উদ্বেগজনক” বলে মন্তব্য করেছেন। তদন্ত চলছে।



