Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত সফরে এসে বাণিজ্য, প্রযুক্তি ও সংস্কৃতির সম্পর্ক আরও গভীর করার কথা বলছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। তবে এই সম্পর্ক শুধু নীতির স্তরেই নয়, ধীরে ধীরে ঢুকে পড়েছে দৈনন্দিন জীবনে বিশেষ করে খাবারের টেবিলে(K Noodles)।
জনপ্রিয় কোরিয়ান ইনস্ট্যান্ট নুডলস (K Noodles)
কয়েক বছর আগেও কোরিয়ান ইনস্ট্যান্ট নুডলস শহরেj দোকানগুলোতেও পাওয়া যেত না। এখন তা সুপারমার্কেট থেকে শুরু করে ব্লিঙ্কিট, ইনস্টামার্টের মতো অ্যাপেও সহজলভ্য। কে-ড্রামা আর কে-পপ মানুষের আগ্রহ বাড়ালেও, সেই কৌতূহলকে আরও বাড়িয়েছে রামেন।

ইনস্ট্যান্ট নুডলসের তালিকায় রামেন
ভারতে ম্যাগি বা ওয়াই-ওয়াই যেমন বহুদিনের অভ্যাস, কোরিয়ান রামেন ঠিক তেমনই সহজে জায়গা করে নিয়েছে। ব্যস্ত দিনে দ্রুত রান্না, বা রাত জাগা সিরিজ দেখার সময় এক প্যাকেট রামেন এখন অনেকের ভরসা।
সামইয়াং বুলডাক কার্বনারা
শুরু করতে চাইলে জনপ্রিয় কয়েকটি বিকল্প রয়েছে। সামইয়াং বুলডাক কার্বনারা মশলার ঝাঁজ কমিয়ে ক্রিমি স্বাদ দেয়, যা নতুনদের জন্য উপযুক্ত। নংশিম শিন রামিউন সবচেয়ে পরিচিত মশলাদার, ঝোলযুক্ত এবং ভারতীয় স্বাদের সঙ্গে খানিক মিল আছে।

জিন রামেন
যারা ঝাল এড়াতে চান, তাদের জন্য জিন রামেনের মাইল্ড সংস্করণ ভালো বিকল্প। অন্যদিকে নংশিম চ্যাপাগেট্টি জাজাং নুডলস সম্পূর্ণ আলাদা—কালো বিন সসের মিষ্টি-নোনতা স্বাদে তৈরি।
পালদো বিবিমমিউন (K Noodles)
গরমের দিনে পালদো বিবিমমিউন ঠান্ডা পরিবেশন করা হয়, যা টক-মিষ্টি স্বাদের কারণে সতেজ লাগে। আর চ্যালেঞ্জ নিতে চাইলে আছে সামইয়াং ৩এক্স স্পাইসি, যার ঝাল তীব্র ও দীর্ঘস্থায়ী।

আরও পড়ুন: EC Civic: অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কড়া কমিশন: রিজার্ভ পুলিশ লাইনে পাঠাতে হবে সিভিক ভলান্টিয়ারদের
বাজার ধরছে কোরিয়ান রামেন (K Noodles)
রামেনকে আরও মজাদার করতে ডিম, চিজ, রসুন বা স্প্রিং অনিয়ন যোগ করা যায়। চিকেন, টোফু বা মাশরুম দিলে তা আরও পুষ্টিকর হয়। ভারত-দক্ষিণ কোরিয়া সম্পর্ক যতই গভীর হোক, তার প্রভাব ইতিমধ্যেই স্পষ্ট মানুষের প্রতিদিনের খাবারের পছন্দে। কোরিয়ান রামেন এখন শুধু ট্রেন্ড নয়, ধীরে ধীরে অভ্যাসে পরিণত হচ্ছে।



