Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: চা খাওয়ার পর টাকা চাওয়ায় দোকানিকে খুন। পূর্ব বর্ধমানের রায়না থানার খালেরপুর বাজারে নৃশংস হত্যাকাণ্ড। অভিযোগ, চা খাওয়ার টাকা চাওয়ায় সামান্য বচসার জেরে এক চায়ের দোকানিকে বাঁশ দিয়ে আঘাত করে খুন করা হয়েছে (Murder in Purba Bardhaman)। মৃতের নাম ফরিদ আলি সেখ (৫০)। তিনি রায়না থানার মাছখান্ডা গ্রামের বাসিন্দা ছিলেন।
বাঁশ দিয়ে আঘাত (Murder in Purba Bardhaman)
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বেলসরের বাসিন্দা রাজা মোল্লা ফরিদ আলির দোকানে চা খেতে আসেন। চা খাওয়ার পর দোকানি ফরিদ আলি টাকা চাওয়াতেই মূলত বচসার সূত্রপাত হয় (Murder in Purba Bardhaman)। অভিযোগ, উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে রাজা মোল্লা দোকানের পাশ থেকে একটি বাঁশ তুলে নিয়ে সজোরে ফরিদ আলির মাথায় আঘাত করে।
আঘাতে ফরিদ আলি সেখ গুরুতর জখম হন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে কেমরি হাসপাতাল হয়ে নবাবহাটের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই বুধবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু (Murder in Purba Bardhaman) হয়।
এই নৃশংস ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়। সামান্য চায়ের দাম চাওয়ার মতো বিষয় নিয়ে একজন মানুষকে এভাবে খুন করার ঘটনায় স্থানীয়রা হতবাক।
আরও পড়ুন:Son Kills Mother: টাকা-পয়সা নিয়ে বিবাদ, কাটারি দিয়ে কুপিয়ে মাকে খুন দাসপুরে
মৃতের পরিবারের পক্ষ থেকে অবিলম্বে রায়না থানায় অভিযুক্ত রাজা মোল্লার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে রায়না থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত রাজা মোল্লাকে গ্রেফতার করেছে (Murder in Purba Bardhaman)। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।


