Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সকাল শুরু হোক বা বিকেলের আড্ডা-এক কাপ চা (Tea Reciepe) ছাড়া যেন সব কিছুই অসম্পূর্ণ। চা স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো বা খারাপ, তা নিয়ে নানা বিতর্ক থাকলেও বাস্তবতা হল, বাঙালীর চায়ের প্রতি ভালোবাসা কখনও কমে না। তবে মজার বিষয় হল, “পারফেক্ট চা” বানানোর নির্দিষ্ট কোনও একটাই নিয়ম নেই। প্রত্যেকের হাতের চায়ের স্বাদ আলাদা, আর সেই স্বাদই অনেক সময় হয়ে ওঠে স্মৃতির অংশ।
চায়ের অনুপাত (Tea Reciepe)
কারও প্রিয় পাড়ার চায়ের দোকান, আবার কারও (Tea Reciepe) কাছে বাড়ির কোনও সদস্যের বানানো চা অপ্রতিদ্বন্দ্বী। আসলে চায়ের আসল ম্যাজিক লুকিয়ে থাকে তার ঘনত্ব, টেক্সচার এবং দুধ ও জলের সঠিক ভারসাম্যে। দুধ বেশি হলে চা ভারী ও ফ্লেভারহীন হয়ে যায়, আবার জল বেশি হলে স্বাদ পানসে লাগে। তাই সেরা স্বাদের জন্য এই দু’য়ের সঠিক অনুপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রেসিপির মূল ভিত্তি (Tea Reciepe)
জনপ্রিয় শেফ রণবীর ব্রারের অভিজ্ঞতা অনুযায়ী, তাঁর জীবনের (Tea Reciepe) সেরা চা আজও তাঁর বাবার হাতের তৈরি চা। সেই রেসিপির মূল ভিত্তি হল দুধ ও জলের সমান অনুপাত। সাধারণভাবে জল ও দুধ ১:১ অনুপাতে ব্যবহার করলে চা হয় ভারসাম্যপূর্ণ ও সুস্বাদু। তবে যেহেতু চা কিছুক্ষণ ফুটতে থাকে, তাই জল খানিকটা শুকিয়ে যায়। সেই ক্ষেত্রে দুধের পরিমাণ জলের তুলনায় সামান্য বাড়ালেও স্বাদ নষ্ট হয় না।

দুধ আর চিনি যথেষ্ট নয়
চায়ের স্বাদ বাড়াতে শুধু দুধ আর চিনি যথেষ্ট নয়। সঠিক মশলা চাকে করে তোলে আরও আকর্ষণীয়। এলাচ চায়ে একটি মনোরম সুবাস ও মোলায়েম স্বাদ যোগ করে। যারা মশলা চা পছন্দ করেন, তারা গোলমরিচ, লবঙ্গ কিংবা সামান্য জায়ফলের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে রণবীর ব্রারের পারিবারিক চায়ের এক বিশেষ গোপন উপাদান হল মৌরি। এক চিমটি মৌরি চায়ে যোগ করলে স্বাদে আসে এক অনন্য গভীরতা।

পারফেক্ট চা বানানোর সময় ধাপে ধাপে উপকরণ দেওয়াও খুব গুরুত্বপূর্ণ। প্রথমে জল ভালোভাবে ফুটতে দিন। জল ফুটতে শুরু করলে থেঁতো করা আদা যোগ করুন, যাতে আদার রস ঠিকভাবে বেরিয়ে আসে। এরপর চা পাতা ও চিনি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন, যাতে চায়ের লিকার ভালোভাবে তৈরি হয়। সবশেষে দুধ যোগ করে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হবে গন্ধে ও স্বাদে পরিপূর্ণ এক কাপ চা।


