Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগুনে মেজাজে দেখা গেল ভারতীয় বোলিং অ্যাটাককে। স্টার্ককে টপকে নয়া নজির সিরাজের (Team India)।
বুমরার বিশেষ বোলিং (Team India)
ওয়েস্ট ইন্ডিজের সাথে শুরু হওয়া টেস্ট সিরিজে প্রথম থেকেই দাপটে দেখা যাচ্ছে ভারতীয় দলকে। ইংল্যান্ড সফরে দূর্দান্ত ফলাফলের পর দ্বিতীয়বারের জন্য গিলের কাঁধে রয়েছে গুরুদায়িত্ব। আর প্রথম দিনেই দেখা মিললো দুই পেস স্তম্ভের আগুনে বোলিং (Team India)।
ইংল্যান্ড সিরিজের পর ঘরের মাটিতেও নিজের ছন্দ বজায় রাখলেন সিরাজ। একাই তুলে নিলেন চার উইকেট। তার দাপটে ক্যারিবিয়ান টিমের মিডল অর্ডার মুখ থুবড়ে পড়ে। এই ম্যাচে চার উইকেট নিয়ে নতুন নজির এখন সিরাজের নামে। অস্ট্রেলিয়ার তারকা বোলার মিচেল স্টার্ককে টপকে গেলেন ভারতীয় পেস তারকা। চলতি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে এখন সিরাজের দখলে সবচেয়ে বেশি উইকেট। রেকর্ডবুকে নাম তুলেছেন ভারতের আরও এক তারকা পেসার জশপ্রীত বুমরাও।
নতুন রেকর্ড সিরাজের নামে হলেও চর্চায় বুমরা। তার বিশেষ বোলিং নজর কেড়েছে সবার। তখন ২৭তম ওভার চলছিল, ওয়েস্ট ইন্ডিজ দলের স্কোর ৬ উইকেটে ১০৫। ততক্ষণে সিরাজ নিজের চতুর্থ শিকার করে ফেলেছেন। তার সামনে তখন পাঁচ উইকেট নেওয়ার সুবর্ণ সুযোগ। কিন্তু কুলদীপ, বুমরা, ওয়াশিংটনরা নিতে থাকে একের পর এক উইকেট। ৪১তম ওভারে ক্যারিবিয়ানদের ইনিংস শেষ হওয়ার জন্য প্রয়োজন ছিল তখন আর মাত্র একটা উইকেট।

সিরাজ যাতে নিজের পাঁচ নম্বর উইকেট তুলে নিতে পারেন তাই ৪১তম ওভারে ইচ্ছাকৃতভাবে একটানা অফস্টাম্পের বাইরে বোলিং করে যান বুমরা। সেই বিষয়ে কমেন্ট্রিতে থাকা দীনেশ কার্তিকও বলেন ‘সিরাজ পাঁচ উইকেট থেকে একধাপ দূরে আছে জেনেই বুমরা এই লাইনে বল করছেন।’ এই ঘটনা নজর এড়ায়নি নেটিজেনদের। বুমরার এই আচরণের মুগ্ধ ক্রিকেটেপ্রেমীরা।
আরও পড়ুন: Star Cement: গত মাসে দাম কমেছে এই স্টকের, এখন এই স্টক ট্রেডিং কি নিরাপদ?
এই ঘটনার পাশাপাশি টেস্টে ঘরের মাঠে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুত ৫০ উইকেট নেওয়ার নজির গরলেন বুমরা। ২৪ ইনিংসে তার এই রেকর্ড।
চলতি বছরে WTC সাইকেলে ৩০ উইকেটের গণ্ডি টপকালেন সিরাজ। সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে এখন তিনি। ২৯ উইকেট নিয়ে এই স্থান ছিল স্টার্ককের দখলে। সিরাজের সামনে থাকছে এই ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ (Team India)।


