Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: গত রবিবার লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ (Federico Valverde)। সেই ম্যাচে অ্যাটলেটিকো ২-১ গোলে হারায় রিয়ালকে। পাশাপাশি গুরুতর চোট পান রিয়ালের ফেড্রিকো ভালভার্দে। প্রতিপক্ষ ফুটবলার ক্যাং-ইন লির এক কড়া ট্যাকলে বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পেয়েছেন রিয়াল অধিনায়ক। এই চোটের কারণে আসন্ন আন্তর্জাতিক বিরতির পুরো সময়টাই তাকে মাঠের বাইরে কাটাতে হতে পারে।
মেডিকেল রিপোর্ট (Federico Valverde)
ম্যাচ শেষ হওয়ার পরেই এক বিজ্ঞপ্তি দিয়ে দলের অধিনায়কের চোট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ (Federico Valverde)। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পরীক্ষার ফলাফলে ভালভার্দের বাঁ গোড়ালিতে গুরুতর চোট ধরা পড়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আরও কিছু পরীক্ষা করা হবে। যদিও পুরোপুরি সেরে উঠতে কত দিন সময় লাগবে সে বিষয়ে ক্লাব নির্দিষ্ট করে কিছু জানায়নি, তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলির দাবি, এই অভিজ্ঞ মিডফিল্ডারকে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ের জাতীয় দলের হয়ে তিনি কোনও ম্যাচে অংশ নিতে পারবেন না। সেক্ষত্রে তাঁর ভারতে আসা অনিশ্চিত হয়ে পড়েছে।
রেফারির সিদ্ধান্ত (Federico Valverde)
ম্যাচের প্রথমার্ধেই ক্যাং-ইন লির ট্যাকলের শিকার হন ভালভের্দে। প্রতিপক্ষ ফুটবলারের এই ফাউলের পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা লাল কার্ডের দাবি জানালেও মাঠে থাকা রেফারি তাতে সাড়া দেননি, এমনকি ভিএআর (VAR)-ও এই ঘটনায় কোনও হস্তক্ষেপ করেনি।
আরও পড়ুন: Ramesh Powar: বড় দায়িত্বের দৌড়ে, তার আগেই অন্য ভূমিকায় প্রাক্তন ক্রিকেটার
মরিনিয়োর ক্ষোভ (Federico Valverde)
ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে রিয়াল কোচ জুজে মরিনিয়ো ক্ষোভ প্রকাশ করেন এবং সাংবাদিকদের সামনে কয়েকটি ছবি তুলে ধরেন, যার মধ্যে অন্যতম ছিল লি-র করা সেই বিতর্কিত ফাউলের দৃশ্যটি।



