Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে রেকর্ডের ছড়াছড়ি। এক ডজন রেকর্ড ভারতের। তারমধ্যে একাই ছয় রেকর্ড অধিনায়ক শুভমন গিলের (Team India)।
ভারতীয়দের নামে এক ডজন রেকর্ড (Team India)
দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত যে দুই টেস্টে জিতবে তা একপ্রকার প্রত্যাশিতই ছিল। আর সেটাই হয়েছে। প্রথম টেস্টে ইনিংসে জয় এবং দ্বিতীয় টেস্টে ও হাসতে হাসতে জয় তুলে নিয়েছে শুভমন গিলরা। দুই টেস্টে আধিপত্য নিয়ে জিতে সিরিজ জেতাই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজে রেকর্ডের ছড়াছড়ি। এক ডজন রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটাররা (Team India)।
এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যক্তিগত ১০ টি রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। তার মধ্যে একা ছ’টি রেকর্ড গড়েছেন অধিনায়ক শুভমন গিল। তাছাড়াও দলগতভাবে ভারত গড়েছে আরও দুটি রেকর্ড। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজকে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে এসে ঘরের মাঠে দুই টেস্টে এক ডজন রেকর্ড গড়ার নজির গড়েছে ভারত। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচ বড় ব্যবধানে জিতে অনেকটাই পয়েন্ট বাড়িয়ে নিল ভারত।
শুভমন গিল এই সিরিজে যে রেকর্ড গড়েছেন (Team India)
(১) ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান এখন গিলের। তিনি করেছেন ২৮৩৯ রান। টপকে গেলেন ঋষভ পন্থকে। ভারতের উইকেট কিপার ব্যাটসম্যানের রান ২৭৩১। এই তালিকায় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন রোহিত শর্মা (২৭১৬) বিরাট কোহলি (২৬১৭) এবং রবীন্দ্র জাদেজা (২৫০৫)। ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন জয়সওয়াল (২৪২৮) এবং কে এল রাহুল (২০৪৭)।
(২) তৃতীয় দ্রুততম ভারতীয় অধিনায়ক হিসাবে টেস্টে ১৭ ইনিংসে এক হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছেন গিল। এই তালিকায় তার আগে রয়েছেন সুনীল গাভাস্কার এবং বিরাট কোহলি। দু’জনেই করেছিলেন ১৫ ইনিংসে। এই তালিকায় গিলের পরে চতুর্থ স্থানে রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন। তিনি অধিনায়ক হিসেবে ১৬ ইনিংসে এক হাজার রান করেছিলেন (Team India)।
(৩) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সর্বাধিক শতরানের রেকর্ডও গড়লেন গিল। তার সেঞ্চুরির সংখ্যা ১০। টপকে গেলেন রোহিত শর্মার ৯ সেঞ্চুরিকে। এই তালিকায় সাতটি সেঞ্চুরি করে তৃতীয় স্থানে রয়েছেন যশশ্বী জয়সওয়াল।

(৪) এক ক্যালেন্ডার বছরে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বাধিক পাঁচ শতরান করার বিরাট কোহলির রেকর্ডকেও স্পর্শ করলেন গিল। ২০১৭-১৮ বর্ষে এই রেকর্ড করেছিলেন বিরাট।
(৫) ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে পাঁচ শতরান করে গিল ছুঁলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি এবং মনসুর আলি খান পতৌদিকে। এই তালিকায় ২০ সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন বিরাট।
(৬) ঘরের মাটিতে ভারতীয় অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই অর্ধশতরান করলেন শুভমন গিল। এতদিন এই কৃতিত্ব ছিল সুনীল গাভাস্কারের। ৪৭ বছর আগে ১৯৭৮ সালে ঘরের মাটিতে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরি করেছিলেন গাভাস্কার।
ভারতের অন্যান্য ক্রিকেটারদের রেকর্ড
(১) টেস্ট ক্রিকেটে ৮০টি ছক্কা মেরে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় স্থানে উঠে এলেন রবীন্দ্র জাদেজা। টেস্টে সর্বাধিক ছক্কা মারায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন বীরেন্দ্র সেহবাগ ও ঋষভ পন্থ। দুজনেই ৯০ টি ছক্কা হাঁকিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা (৮৮)। জাদেজার পরে চতুর্থ স্থানে রয়েছেন ধোনি (৭৮)।

(২) টেস্টে ভারতের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ১০ শতরান করে রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরকে টপকে গেলেন কে এল রাহুল। ওপেনার হিসেবে রোহিত ও গম্ভীরের শতরানের সংখ্যা ৯। এই তালিকায় শীর্ষে রয়েছেন সুনীল গাভাস্কার (৩৩)। এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন বীরেন্দ্র সেহবাগ (২২) ও মুরলি বিজয় (১২)। চার নম্বরে উঠে হলেন রাহুল (Team India)।
(৩) টেস্টে ৫ ইনিংসে ১৫০ বা তার বেশি রান করার রেকর্ড করলেন যশস্বী জয়সওয়াল। প্রথম ক্রিকেটার হিসেবে মাত্র ২৩ বছর বয়সে এই নজির গড়লেন তিনি। এই তালিকায় শীর্ষে রয়েছেন ডন ব্র্যাডম্যান। তিনি আট ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন। জয়সওয়ালের পরছ রয়েছেন পাকিস্তানের সেলিম মালিক, সাউথ আফ্রিকার গ্ৰেম স্মিথ এবং শচীন টেন্ডুলকর। তাঁরা চার ইনিংসে এই নজির গড়েছিলেন।
(৪) ১৫ টেস্টে পঞ্চমবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন ভারতের বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব। এর আগে ২৮ টেস্টে ইনিংসে পঞ্চমবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছিল ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার জনি ওয়ার্ডলের।
আরও পড়ুন: Ind vs Wi: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে গিলের প্রথম সিরিজ জয়
ভারতের দলগত রেকর্ড
(১) এই সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটাই ভারতের তৃতীয় বড় জয়। ২০১৮ সালে রাজকোটে ইনিংস এবং ২৭২ রানে জয়টাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সবথেকে বড় জয়। এর পরে রয়েছে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠ রোসেউয়ে ইনিংস এবং ১৪১ রানে জয়।
(২) দিল্লিতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে প্রথম পাঁচ উইকেটেই ৫০ বা তার বেশি রানের পার্টনারশিপ করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। প্রায় ৬৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও দল আবারও এই নজির গড়ল। ১৯৬০ সালে ঘরের মাঠ গাব্বায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই নজির গড়েছিল অস্ট্রেলিয়া। যদিও সেই টেস্ট টাই হয়েছিল (Team India)।


