Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভিনেতা রাহুলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া (Titiksha Das) নেমে এসেছে টেলিভিশন ও বিনোদন জগতে। সহকর্মী থেকে অনুরাগী-সকলেই মর্মাহত এই ঘটনায়। এমন এক কঠিন সময়েই সামনে এসেছে সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রকে ঘিরে একাধিক বিতর্ক ও গুজব, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বন্ধুত্ব ও আস্থার কথা তুলে বার্তা (Titiksha Das)
রাহুলের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় এক (Titiksha Das) আবেগঘন বার্তা শেয়ার করে শ্বেতার পাশে দাঁড়ালেন তাঁর এক ঘনিষ্ঠ সহ-অভিনেত্রী তিতিক্ষা। সেখানে শ্বেতাকে নিজের অত্যন্ত প্রিয় সহকর্মী ও বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে। তিতিক্ষা পোস্টে লিখেছেন, তিনি একজন অত্যন্ত সৎ ও প্রতিভাবান মানুষ, যাঁর মতো ব্যক্তিত্ব খুবই বিরল। প্রয়োজনে তাঁর কাছ থেকে পরামর্শ নেওয়ার কথাও তুলে ধরা হয়েছে।
গুজব ও আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ (Titiksha Das)
রাহুলের মৃত্যুর ঘটনায় কোনও প্রমাণ ছাড়াই শ্বেতাকে (Titiksha Das) দোষারোপ করা হচ্ছে- এমন অভিযোগ তুলে কড়া ভাষায় এর বিরোধিতা করেছে তিতিক্ষা। সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাকাউন্ট পুরনো ভিডিও বা ছবি ব্যবহার করে তাঁকে নিয়ে নানা মন্তব্য করছে, যা অত্যন্ত দুঃখজনক বলে দাবি করা হয়েছে। তিতিক্ষার বার্তায় প্রশ্ন তোলা হয়েছে, একজনকে ন্যায় পাইয়ে দেওয়ার চেষ্টায় অন্য একজনকে আঘাত করা কি আদৌ সঠিক?
ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে প্রশ্ন
ঘটনার পর শ্বেতার ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও অনুমতি ছাড়া শেয়ার করা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একজন মানুষ রাস্তায় বা অন্য কোথাও কারও সঙ্গে কথা বলতেই পারেন-সেটাকে ভুলভাবে তুলে ধরা উচিত নয় বলেই মত প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: Phool Pishi O Edward New Song: ত্রিকোণ প্রেমের ইঙ্গিত, মন কাড়ল ছবির নতুন গান
সহমর্মিতার আবেদন
শেষে সকলের কাছে অনুরোধ জানানো হয়েছে, পরিস্থিতিকে শান্ত মাথায় বিচার করতে এবং অযথা কাউকে আঘাত না করতে। মনে করিয়ে দেওয়া হয়েছে, জনপ্রিয় মুখ হলেও তাঁরা মানুষ-তাঁদেরও কষ্ট হয়। এই কঠিন সময়ে সহমর্মিতা দেখানোই সবচেয়ে জরুরি।


