Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: ডিলিমিটেশন মামলা নিয়ে এবার রাজ্য (Kolkata Civic Poll Controversy) সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্ট কোনও অন্তর্বর্তী নির্দেশ না দিলে ৩০শে নভেম্বরের পর কলকাতা পুরসভায় বিজেপির কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে বলেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ঘিরেই রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। নির্বাচনে হারার ভয়েই ঘুরপথে বিজেপি পুরসভা দখল করতে চাইছে বলে অভিযোগ বিরোধীদের।
কলকাতা কর্পোরেশন নির্বাচন বিশবাঁও জলে (Kolkata Civic Poll Controversy)
ডিলিমিটেশন নিয়ে আইনি জটে কলকাতা কর্পোরেশন নির্বাচন (Kolkata Civic Poll Controversy) বিশবাঁও জলে। কসবার সিপিআইএম নেতা দিপু দাসের করা মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মামলায় যতক্ষণ না হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ কোনও রায় দিচ্ছে ততক্ষণ রাজ্য নির্বাচন কমিশন পুর ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারবে না। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করার পথে হাঁটতে চলেছে রাজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্ট যদি অন্তর্বর্তী কোনও নির্দেশ না দেয়, তাহলে ৩০ নভেম্বর পর্যন্ত তারা অপেক্ষা করবেন। তারপরে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। এবং বিজেপির লোকেরাই কো-অর্ডিনেটর হবে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, “”আমরা যথাসময় নির্বাচন করতে চাই (Kolkata Civic Poll Controversy) আর যারা ভোটে হারবে প্রার্থী পাচ্ছে না তারা নির্বাচন বন্ধ করতে চায়। নির্বাচন বন্ধ করলে বিকল্প ব্যবস্থা রয়েছে কো-অর্ডিনেটর নিয়োগ করার। তা আমরা তো এসএলপি করছি সুপ্রিম কোর্টে। যদি কলকাতা হাইকোর্টের ভেকেশন বেঞ্চের স্টে সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়, তাহলে ভোট হয়ে যাবে। আর সুপ্রিম কোর্ট যদি মনে করেন যে না স্টে কন্টিনিউ করবে, তাহলে ৩০শে নভেম্বরের পরে আমরা কো-অর্ডিনেটর নিয়োগ করে দেবো। ইয়েস। ডিেলিমিটেশন তো হারিজ হয়নি তা সাবজুডিস আছে। শুধু বলেছে স্টে টা লাগিয়েছে যে যতক্ষণ না ডিেলিমিটেশনের কেস নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত নোটিফিকেশন করা যাবে। কো-অর্ডিনেশন মানে যারা কো-অর্ডিনেটর হবে তারা কি অ্যাডমিনিস্ট্রেটিভ কেউ নাকি জনপ্রতিনিধির যেকোনো সাধারণ লোক হতে পারে? তারা বিজেপির লোক।”
রাজনৈতিক বিতর্ক (Kolkata Civic Poll Controversy)
শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিয়েই তৈরি হয়েছে চরম রাজনৈতিক (Kolkata Civic Poll Controversy) বিতর্ক। ঘুরপথে বিজেপি পুরসভা দখল করতে চাইছে বলেই অভিযোগ করেছেন মমতা তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।
তাঁর বক্তব্য, “”ব্যাকডোর দিয়ে দখল করতে চাইছে। আপনি পুরো ভোটটা ভাঙলেন কেন? তার তো গরিষ্ঠতা ছিল তখনও তৃণমূল কংগ্রেসের। অন্যজন কোনো মেয়র বাকি সময়টা চালিয়ে দিতে পারত।”
কংগ্রেস শিবিরের দাবি (Kolkata Civic Poll Controversy)
শুভেন্দু অধিকারী সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি কাজ করছেন। স্বচ্ছ নির্বাচন হলে বিজেপি হারবে। তাই এইভাবে পুরসভা দখল করতে চাইছে বলে দাবি কংগ্রেস শিবিরের।
আশফাক আহমেদ, কংগ্রেস মুখপাত্র জানিয়েছেন, “আমাদের দলের এবং বক্তব্য একদম হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নেওয়া সত্ত্বেও বহুবার সংবিধান বিরোধী কথাবার্তা বলেছেন এবং নৈতিকতা বিরোধী কথাবার্তা বলেছেন এবং বিভাজন, সাম্প্রদায়িক বিভাজনেরও চেষ্টা করেছেন এবং করেছেন। সেই মুখ্যমন্ত্রী আজকে সরাসরি একটা লজ্জা লাগে, কোনোদিন আমরা এরকম মুখ্যমন্ত্রী দেখিনি যে ডিরেক্টলি বলছে যে দেখুন ২০২০ সালে একটা কো-অর্ডিনেটর নিযুক্ত হয়েছিল মমতা বন্দোপাধ্যায়ের সময় টেম্পোরারি, কিন্তু তারা ছিল প্রাক্তন যারা কাউন্সিলার ছিলেন তারাই হয়েছিলেন। যারা নির্বাচিত কাউন্সিলার এবং মেয়াদ শেষ হয়ে গেছিলেন, তারাই ছিলেন কোভিড এর টাইমে। কিন্তু শুভেন্দু অধিকারী সেই লজিক্যাল কথাবার্তা না বলে, উনি বলছেন বিজেপির লোকদেরকে বসাবেন। তো সেখানেই আমাদের প্রশ্ন(Kolkata Civic Poll Controversy) এটাই, যে উনি যেই জটিলতা তৈরি করলেন, বেআইনিভাবে এত এর দায় কে নেবে? মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আর ব্যাকপাতে এখন কি করছেন? ডিরেক্টলি একটা অসংবিধানিক কথা বলছেন যে কো-অর্ডিনেটর বসিয়ে দেবো। আমরা আগে থেকেই বলে আসছি যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদির নেতৃত্বে ভোট চুরি সরকার এবং শুভেন্দু অধিকারীর যে পুরনো ভিডিও আপনি চালিয়ে দেন তো দেখতে পাবেন যে এই এই সরকার ডাহা ফেল, কেন্দ্র ডবল ইঞ্জিন সরকার সম্পূর্ণভাবে দেশের সমস্ত বিষয় সর্বক্ষেত্রে ফেল হয়েছে।”
কো-অর্ডিনেটর নিয়োগ করা হলেও সেটা স্ট্যাটুটারি। তাদের ক্ষমতা সীমিত। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল থেকেই এমনটা হওয়া কাম্য নয় বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। নির্বাচন পিছিয়ে যাওয়া এবং নাগরিক পরিষেবা ব্যাহত হওয়াটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মহানন্দা কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক জানিয়েছেন, “কো-অর্ডিনেটর তো একেবারেই একটা নন-স্ট্যাটুটারি পোস্ট এবং টেম্পোরারি, স্টপ গ্যাপ যেটাকে বলে কাজ চালাবার জন্য। কারণ পৌরসভা তো সাধারণ মানুষকে পরিসেবা দিয়ে থাকে এবং অত্যন্ত প্রয়োজনীয় পরিসেবা, সেটা ব্যহত হলে তো সাধারণ মানুষের অসুবিধা। কাজেই সেখানে কো-অর্ডিনেটর আগেও বসেছে, এখনও বসিয়ে দেওয়া যেতে পারে। সেটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে ভোটটা পিছিয়ে গেল। অর্থাৎ ভোটটা হলে কি হয় মানুষ নির্বাচিত করবেন (Kolkata Civic Poll Controversy) জনপ্রতিনিধিদের, কারা কাউন্সিলার হবেন, কারা এই পরিসেবার দায়িত্ব নেবেন, সেই ভোটটা পিছিয়ে যাওয়াটাই কিন্তু সবথেকে দুর্ভাগ্যজনক। এখন সেখানে বিজেপি বসবে কি তৃণমূল বসবে কি সিপিআইএম বসবে, সেটা ভোটের মাধ্যমে ঠিক হওয়া উচিত। গণতন্ত্রে সেটাই নিয়ম। কাজেই মুশকিল হয়ে যাচ্ছে যে ভোটটা পিছিয়ে গেল।”
আরও পড়ুন: Kashmir Snowfall: ভূস্বর্গে ফিরল বরফের সৌন্দর্য, গুলমার্গ-সহ উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত
তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে কোনও ভুল দেখছে না গেরুয়া শিবির। বরং বিরোধীদের থেকে কো-অর্ডিনেটর করা হলে তারা নাগরিক পরিষেবায় ব্যাঘাত ঘটিয়ে সরকারের সঙ্গে সাবোর্টেজ করতে পারে বলি আশঙ্কা করছে পদ্ম শিবির।
কৌশিক চট্টোপাধ্যায়, বিজেপি নেতা জানিয়েছেন, “”এই বক্তব্যটার (Kolkata Civic Poll Controversy) কি সেল হচ্ছিল আমি তো বুঝতে পারছি না। তো মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির ভোটে জিতে এসে মুখ্যমন্ত্রী হয়েছেন। তাহলে মানে বিতর্ক হচ্ছে সিপিআইএম আর কংগ্রেস কি ভাবছে আর তৃণমূল ভাবছে যে কোঅর্ডিনেটরগুলো তাদের দেওয়া উচিত। বিতর্কের কারণটাই তো আমি বুঝতে পারছি না। শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী, আমি বলব না ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী। তো সে তো স্বাভাবিকভাবে বিজেপির লোককে যদি না দেয়, আজ তৃণমূল কংগ্রেসের বা সিপিআইএমের বা কংগ্রেসের লোকদেরকে যদি নিচের তলায় বেছে বেছে কো-অর্ডিনেটর করে দেওয়া হয়, ওই কো-অর্ডিনেটররা তো ইচ্ছে করে মানুষের কাজগুলো পৌরসভা অব্দি এনে দেবে না। কারণ পৌরসভা যদি ওই মানুষের কাজগুলো সার্ভিসগুলো করে দেয়, তাহলে পৌরসভার নাম হলে তো আবার বিজেপি জিতবে। স্বাভাবিকভাবে তারা নিচের লেভেলে থাকলে সাবোটেজ করবে। কিন্তু একমাত্র ভারতীয় জনতা পার্টির ছেলেরাই যদি নিচের লেভেলে দায়িত্ব পায় কো-অর্ডিনেটরের, তারা পার্টির ভালোর জন্য মানুষের কাজ আরো ঝাপিয়ে করবে, তিন গুণ উদ্যোগে করবে। এই কারণেই মানুষের কাজ ভালো হবে বলেই এটা ভাবছে মুখ্যমন্ত্রী।”
আরও পড়ুন: Milk Price: বাড়ল আমুলের দুধের দাম, লিটারে কত টাকা বেশি গুনতে হবে?
মুখ্যমন্ত্রী বিজেপি কো-অর্ডিনেটর মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি। কিন্তু কবে পুরসভার নির্বাচন হয়ে নাগরিক পরিষেবা স্বাভাবিক হবে, তার উত্তর এখনও অধরা।


