Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: একুশে জুলাইয়ে এবার শহর কলকাতায় দুই (TMC 21 July) তৃণমূলের শক্তিপ্রদর্শনের লড়াই! হাইকোর্টের অনুমতি নিয়ে তারামণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের মেগা সভামঞ্চ, অন্যদিকে পুলিশের অনুমতি নিয়ে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত পন্থী তৃণমূলের পাল্টা সভা। কিন্তু সমাবেশের দিন সকালে সম্পূর্ণ ভিন্ন দুই ছবি ভেসে উঠল মহানগরীতে!
মমতা বনাম ঋতব্রত! (TMC 21 July)
পুলিশের অনুমতি নিয়ে মেয়ো রোডে সুবিশাল সভামঞ্চ গড়ে তুলেছিল ঋতব্রত পন্থী তৃণমূল। কিন্তু সময় বাড়লেও দেখা মিলল না কর্মী-সমর্থকদের। সার দিয়ে সাজিয়ে রাখা প্লাস্টিকের চেয়ারগুলো পড়ে রইল পুরোপুরি ফাঁকা! অনেকেই মনে করেছিলেন যেহেতু কালীঘাট তৃণমূল থেকে ভেঙে ঋতব্রতর বিদ্রোহী তৃণমূলে নাম লিখিয়েছিলেন বহু বিধায়করা, অন্যদিকে সাংসদরা নিজেদের দল এনসিপিআই তৈরী করেছিলেন, তাই সেইদিকেই ভিড় হবে বেশি। কিন্তু কর্মী-সমর্থকদের মুখে অন্য কথা।
আরও পড়ুন: July21 Mamata: রাতভর ২১ জুলাইয়ের মঞ্চে পাহারায় ছিল মমতা-অভিষেক!
ভাঙনের মুখে দাঁড়িয়ে নতুন গোষ্ঠীর এই শক্তিপ্রদর্শনের চেষ্টার দিনে মেয়ো রোডে কার্যত কোনো জনমানুষের উপস্থিতিই চোখে পড়ল না। কিন্তু তুল্য-মূল্য বিচার করলে কালীঘাট তৃণমূলের ২১ জুলাইতেই মানুষের ভিড় বেশি।


