Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবারের (TMC Office Controversy) দয়ারক গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসকে ঘিরে সোমবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই পার্টি অফিসে বিপুল পরিমাণ জব কার্ড, আধার কার্ড, রেশন কার্ড-সহ বিভিন্ন সরকারি নথিপত্র মজুত রাখা ছিল। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা এবং শুরু হয় বিক্ষোভ।
উত্তপ্ত পরিস্থিতি (TMC Office Controversy)
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে (TMC Office Controversy) পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন আগে এক অসহায় গরিব ব্যক্তির জমি জোরপূর্বক দখল করে তৃণমূলের অঞ্চল সভাপতি সুবিদ আলী নস্করের নেতৃত্বে এই পার্টি অফিস গড়ে তোলা হয়েছিল। সেই অভিযোগকে সামনে রেখেই এদিন পার্টি অফিসটি দখলমুক্ত করা হয় এবং জমিটি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় বলে দাবি আন্দোলনকারীদের।
আরও পড়ুন: BJP Protest: পানীয় জল, সাফাই ও অবৈধ নির্মাণ ইস্যুতে পৌরসভা ঘেরাও বিজেপির!
উদ্ধার হওয়া সরকারি নথিপত্র কীভাবে পার্টি অফিসে এল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও মেলেনি। প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।


