Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: উপরে মিটিং তৃণমূলের, নীচে ডিম হাতে দাঁড়িয়ে বহু মানুষ, ‘লাইভ’ করে ডিম ছোঁড়া দেখালেন মহুয়া(Mahua Egg)। বুধবার তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র আচমকা ফেসবুক লাইভ করেন। লাইভে তিনি বলেন, ‘আমরা কালীগঞ্জে, দলীয় কার্যালয়ে, দলের মিটিং করছি। নীচে, বিজেপির লোক-মহিলারা রাস্তা আটকে, আমাদের বেরোতে দিচ্ছে না।’
‘ডিম’ তাক মহুয়াকে (Mahua Egg)
দলীয় কার্যালয়ের উপর তলা থেকে ফেসবুক লাইভ করে, নীচে দাঁড়িয়ে থাকা বহু মানুষের ছবি দেখান। সঙ্গেই বলতে থাকেন, এই হচ্ছে রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি। তবে শুরু থেকেই মহুয়ার অভিযোগ, বাইরে দাঁড়িয়ে থাকা বহু মানুষ, সাধারণ মানুষ নন, আসলে তাঁরা সকলেই বিজেপি কর্মী।
তিনি বলেন, ‘এঁরা এখানে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের মুখ দেখতে পাচ্ছেন, পুলিশ কোথায়? বিজেপির লোকেরা আমাদের মিটিংয়ের সামনে দাঁড়িয়ে কী করছেন, দেখুন। দেখুন, ইচ্ছাকৃতভাবে বিজেপি কী করছে।’

লাইভের মাঝেই দেখা যায়, নীচ থেকে বহু মানুষ ওপরের তলার দিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ছে। সেই সময়েও টানা লাইভ করে যান মহুয়া। তাঁকে বলতে শোনা যায়, ‘সবাই দেখুন, কার ব্যাগে ডিম আছে, কে ডিম ছুঁড়ছে। মুখ দেখা যাচ্ছে স্পষ্ট। পরে পুলিশ বলবে আমরা চিনতে পারছি না(Mahua Egg)।’
আরও পড়ুন: Afghan Pak Clash: আফগান-পাক সীমান্তে উত্তেজনা চরমে, যুদ্ধের দিকেই কি গড়াচ্ছে সংঘাত?
মহুয়া লাইভে বলেন, ‘আমি লুকিয়ে যাইনি, আমি পরিস্থিতির মুখোমুখি হচ্ছি।’ কর্মীদের উদ্দেশেও, পরিস্থিতির মুখোমুখি হওয়ার বার্তা দেন(Mahua Egg)। লাইভে, পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সাংসদ। তিনি সাফ জানান, জমায়েত সম্পূর্ণ খালি না করলে, তিনি জায়গা থেকে সরবেন না।



