Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আজ অনুরাধা নক্ষত্রে গঠিত হয়েছে সর্বার্থ সিদ্ধি ও সৌভাগ্য যোগ (Today Horoscope)। মা লক্ষ্মীর আশীর্বাদে কিছু রাশি পেতে পারে সাফল্য ও অর্থলাভের ইঙ্গিত, আবার কারও জীবনে দেখা দিতে পারে অস্থিরতা বা বাধা। চাঁদ বৃশ্চিক রাশিতে অবস্থান করায় আজ আবেগ, সিদ্ধান্ত ও সম্পর্ক তিন ক্ষেত্রেই সতর্কতা জরুরি। দেখে নিন, আপনার রাশির জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে।
মেষ রাশি (Today Horoscope)
চিকিৎসা ও বিবাদে খরচ বাড়তে পারে, দাম্পত্য জীবনে তিক্ততা দেখা দিতে পারে। আইনি জটিলতা বাড়তে পারে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি নিয়ে বিবাদ সম্ভাবনা। চোখের সমস্যা বা ক্লান্তি কষ্ট দিতে পারে। ন্যায্য প্রাপ্তিতে বাধা আসতে পারে, ধৈর্য ধরুন।
বৃষ রাশি (Today Horoscope)
শত্রু বৃদ্ধি ও আর্থিক সতর্কতা প্রয়োজন, অচেনা কাউকে অর্থ সাহায্য করা বিপজ্জনক হতে পারে। তবে আইনি বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুর কারণে সামান্য ক্ষতি হতে পারে। পৈতৃক ব্যবসায় মুনাফা ও হিতৈষীর সাহায্য লাভের সম্ভাবনা।
মিথুন রাশি (Today Horoscope)
গৃহ সংস্কার ও অর্থপ্রাপ্তির সম্ভাবনা, আজ বাড়ির সংস্কারে হাত দিতে পারেন। পুরনো অর্থ ফেরত পাওয়ার যোগ আছে। সন্তানের কারণে উদ্বেগ বাড়তে পারে। খেলাধুলা বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে বাধা আসতে পারে, কিন্তু কর্মপ্রার্থীরা নতুন চাকরির সুযোগ পেতে পারেন।
কর্কট রাশি (Today Horoscope)
চুক্তিতে সতর্ক থাকুন, উপার্জন শুভ, আজ কোনো চুক্তি বা নতুন সন্ধি করা এড়িয়ে চলুন। উপার্জন ভালো হলেও বিলাসিতায় খরচ বাড়বে। পুরোনো পরিচিতর মাধ্যমে ব্যবসায় লাভ হতে পারে। মায়ের শরীর নিয়ে উদ্বেগ ও বিয়ের কথায় সাময়িক বাধা আসতে পারে।
সিংহ রাশি (Today Horoscope)
পারিবারিক ব্যয় ও বিলাসে আকর্ষণ বৃদ্ধি, ছোট ভাইয়ের কারণে বিরক্তি হতে পারে। প্রযুক্তি বা ডিজিটাল ক্ষেত্রের সঙ্গে যুক্তরা সুবিধা পাবেন। পারিবারিক অনুষ্ঠানে অর্থব্যয় হবে। যানবাহন কেনার যোগ রয়েছে, তবে ঋণ নেওয়ার আগে ভাবুন।
কন্যা রাশি (Today Horoscope)
অসাবধানতায় ক্ষতি, সন্তানের উন্নতি আনন্দ দেবে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা, তাই সিদ্ধান্তে সতর্কতা জরুরি। সন্তানের উন্নতিতে গর্ববোধ করবেন। আত্মীয়ের কারণে অতিরিক্ত ব্যয় হবে। বাসস্থান পরিবর্তনের যোগ রয়েছে।
তুলা রাশি (Today Horoscope)
স্বাস্থ্যঝুঁকি ও আর্থিক লাভের সম্ভাবনা, রক্তপাত বা আঘাতের সম্ভাবনা, তাই সাবধান থাকুন। নতুন চাকরির সম্ভাবনা জোরালো। আর্থিক প্রাপ্তি হতে পারে। রাজনৈতিক সম্পর্ক থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। বিলাস দ্রব্য কেনায় ঠকতে পারেন।
বৃশ্চিক রাশি (Today Horoscope)
আবেগে সিদ্ধান্ত নেবেন না, বিদেশযাত্রায় বিপদের আশঙ্কা আছে। আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে পারে। চিকিৎসায় খরচ বাড়বে, তবে কলা, সংগীত বা শিল্পের সঙ্গে যুক্তদের জন্য আজ শুভ দিন।
ধনু রাশি (Today Horoscope)
সন্দেহ ও দ্বিধা ত্যাগ করলে সাফল্য নিশ্চিত, নিজের উপর ভরসা রাখলে আজ সাফল্য পাবেন। আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। অনিশ্চিত বিনিয়োগ এড়িয়ে চলুন। খাদ্য, পর্যটন বা রেস্তোরাঁ ব্যবসায় লাভ হবে। বিবাহযোগ্যদের বিয়েতে সামান্য বাধা থাকতে পারে।
মকর রাশি (Today Horoscope)
কর্মক্ষেত্রে উন্নতি, পরিবারের চিন্তা, ব্যবসায় আর্থিক সাফল্য আসবে। তবে বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। বিলাসিতায় খরচ বাড়তে পারে। পুরনো ঋণ পরিশোধ সম্ভব। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, তবে কর্মক্ষেত্রে দ্বন্দ্বে জড়াবেন না।
কুম্ভ রাশি
পারিবারিক খরচ বৃদ্ধি ও নতুন আয়ের পথ গুরুজন বা পিতৃস্থানীয় কারও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। যৌথ ব্যবসায়ে জটিলতা বাড়বে, তবে স্বাধীন উদ্যোগে উন্নতির সম্ভাবনা। নতুন আয়ের পথ খুলবে।
আরও পড়ুন: Weather Today: চব্বিশ ঘণ্টার মধ্যে নতুন নিম্নচাপ! কেমন হবে সপ্তাহান্তের আবহাওয়া?
মীন রাশি
শত্রুতা বাড়লেও মুনাফা আসবে, বিরোধ বা বিতর্ক এড়িয়ে চলুন। কৃষিজ বা খাদ্য পণ্যের ব্যবসায় লাভ বাড়বে। পরিকল্পনার ঘাটতিতে খরচ বাড়তে পারে। রাস্তায় চলাফেরায় সাবধান থাকুন, দুর্ঘটনার আশঙ্কা। স্ত্রী-রোগ বা শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে।



