Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ঘিরে ধরে বিক্ষোভ। লকআপে বন্দি অবস্থায় এক তৃণমূল কর্মীর রহস্যমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে চরম উত্তেজনা ছড়ায় হালিশহরে। নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে মমতার কনভয় ঘিরে নজিরবিহীন বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট, জল, কাদা ও জুতো ছোড়ার পাশাপাশি ওঠে ‘চোর-চোর’ স্লোগানও।
হালিশহরে কী ঘটেছিল?
ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাতে। কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিরজু কুমারকে এলাকা থেকে গ্রেফতার করে হালিশহর থানার পুলিশ। পরিবারের অভিযোগ, এলাকায় তোলাবাজির মনগড়া অভিযোগে তাঁকে আটক করা হয়। গ্রেফতারের পর শারীরিক পরীক্ষায় বিরজু সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং থানায় গিয়ে তাঁর স্ত্রী দেখাও করেছিলেন। কিন্তু ভোররাতে আচমকা পুলিশ দাবি করে, বিরজু লকআপের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন। এরপর কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের মারাত্মক অভিযোগ, মৃতের শরীরে একাধিক জায়গায় আঘাতের স্পষ্ট চিহ্ন ছিল এবং পুলিশ হাসপাতালে দেহ ফেলে রেখে চম্পট দেয়।
মমতার সফর ঘিরে রাজপথে তুমুল বিশৃঙ্খলা (Mamata Banerjee)
রবিবার নিহত কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে হালিশহরে (Halishahar) পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন ও উপাসনা চৌধুরী। কিন্তু নিহত কর্মীর বাড়ির গলিতে পৌঁছানোর আগেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তা আটকে প্রবল বিক্ষোভ শুরু হয়। মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ও জল ছোড়া হয় বলে অভিযোগ। শোনা যায় ‘চোর’ ও ‘ডাকাতরানি’র মতো বিতর্কিত স্লোগানও।
আরও পড়ুন:Dilip Ghosh: পঞ্চায়েত দপ্তরে দুর্নীতি হাজার কোটি ছাড়িয়ে যেতে পারে! কী বললেন দিলীপ ঘোষ
প্রবল উত্তেজনার আবহেই নিহত তৃণমূল কর্মীর স্ত্রীর সঙ্গে দেখা করে সমবেদনা জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই হামলার কড়া সমালোচনা করে তিনি বলেন, “আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। বিজেপি বহিরাগতদের এনে হামলা ও ইটবৃষ্টি করিয়েছে, গাড়ির অবস্থা দেখুন। গোটা রাজ্য এখন গুন্ডাদের কবলে চলে যাচ্ছে।”
আরও পড়ুন: Bengali Film: মাটির ঘোড়ায় কি সত্যিই প্রাণ দিতে পারবে বিশু? আসছে কৃষ্ণেন্দু ষান্নিগ্রাহীর নতুন ছবি!
কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘটনাটিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আঘাত করার সুপরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেন। এই ঘটনায় পুলিশের চূড়ান্ত ব্যর্থতার কথা তুলে ধরে অবিলম্বে রাজ্য ডিজি (DGP) এবং নগরপালের (CP) পদত্যাগের দাবি জানান তিনি। সব মিলিয়ে, পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার রাজনীতি।


