Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফ্লোরিডার মার-এ-লাগো রিসর্টে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথোপকথনের সময় ‘হট মাইক’-এ ধরা পড়তে দেখা গেছে(Trump)। সেই আলাপে তিনি নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশ্ন তোলেন, “আমি কি এর কৃতিত্ব পাই না?” আলোচনার সময় ট্রাম্প দাবি করেন যে শুল্ক আরোপের হুমকি দিয়ে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে ভূমিকা রেখেছিলেন। তিনি যোগ করেন, ‘আমি তো আটটা বিষয় মিটিয়েছি। বাকিটাও বলব।”
ক্যামেরাম্যানকে সরালেন ট্রাম্প (Trump)
কথা বলার মাঝেই ট্রাম্প হঠাৎ ঘরে থাকা একটি ক্যামেরা লক্ষ্য করেন। ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, “কেমন আছেন? সব ঠিক তো?” এরপর ক্যামেরার পেছনে থাকা ব্যক্তিকে ঘর ছাড়তে বলেন এবং “লাঞ্চ উপভোগ করুন” বলে মন্তব্য করেন। পরে তিনি ইসরায়েলি প্রতিনিধিদলের প্রশংসা করে বলেন, “এটা খুব ভালো একটি দল। আমরা ইতিমধ্যেই অনেক অগ্রগতি করেছি। মাত্র পাঁচ মিনিটের বৈঠকে তিনটি জটিলতা মিটে গেছে।”
ভারত-পাকিস্তান প্রসঙ্গে ট্রাম্পের দাবি (Trump)
পহেলগাম সন্ত্রাসী হামলা ও ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর পর ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে নিজের ভূমিকার দাবি ট্রাম্প বারবার করে আসছেন। তাঁর বক্তব্য, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী পরিকাঠামোয় আঘাতের পর পরিস্থিতি ভয়াবহ দিকে যেতে পারত। গত সপ্তাহে তিনি বলেন, “আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ থামিয়েছি। পাকিস্তানের প্রধান একজন অত্যন্ত সম্মানিত জেনারেল বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ১ কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন।”
নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গ (Trump)
নোবেল শান্তি পুরস্কার জয়ের ইচ্ছা ট্রাম্পের বহুদিনের। পাকিস্তান ও ইসরায়েল আগেও তাঁর মনোনয়নের পক্ষে কথা বলেছে। তবে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার মারিয়া কোরিনা মাচাডোকে দেওয়ার ঘোষণা আসার পর ট্রাম্প প্রকাশ্যে কোনও সমালোচনা করেননি।
আরও পড়ুন: Dhaka: ভারত-বাংলাদেশ গভীর সঙ্কটের ইঙ্গিত: ভারতে নিযুক্ত হাইকমিশনারকে দেশে ফেরাল ঢাকা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোয় নজর (Trump)
এদিকে ট্রাম্প এখন ইউক্রেন যুদ্ধ থামানোর দিকে নজর দিয়েছেন। সোমবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন এবং পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন।



