Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এক ঝড়ের রেশ কাটতে না (UK Storm Crisis) কাটতেই নতুন বিপদের আশঙ্কা ব্রিটেনে। শক্তিশালী ঝড় অস্টেনের দাপটে দেশের একাধিক এলাকায় বিপর্যস্ত জনজীবন। প্রবল হাওয়া ও বৃষ্টির জেরে উপড়ে পড়েছে গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর ও পরিকাঠামো। ব্যাহত হয়েছে রেল পরিষেবা। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ। এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে আরেক ঝড়, বোয়েলো।
পরিত্যক্ত পিয়ার ক্ষতিগ্রস্ত (UK Storm Crisis)
গত রাতে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে আছড়ে (UK Storm Crisis) পড়ে অস্টেন। পরে ঝড়টি পূর্ব দিকে এগিয়ে যায়। ঝোড়ো হাওয়ার তীব্রতা এতটাই বেশি ছিল যে জার্সিতে ঘণ্টায় সর্বোচ্চ ৮৪ মাইল, অর্থাৎ প্রায় ১৩৫ কিলোমিটার বেগে বাতাস বইতে দেখা যায়। ঝড়ের ধাক্কায় ব্রিটেনের দক্ষিণ উপকূলেও ব্যাপক প্রভাব পড়েছে। উত্তাল সমুদ্র ও প্রবল হাওয়ার কারণে ভেঙে পড়েছে ঐতিহাসিক ওয়েস্ট পিয়ারের একটি অংশ। ১৮৬৬ সালে চালু হওয়া এই পিয়ারটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় ছিল।
জোরকদমে চলছে কাজ
বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে জোরকদমে কাজ চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলি। ন্যাশনাল গ্রিডের দাবি, ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়া ৬০ হাজারেরও বেশি বাড়িতে ফের সংযোগ চালু করা হয়েছে। তবে এখনও বেশ কিছু এলাকায় পরিষেবা স্বাভাবিক হয়নি। বিদ্যুতের লাইনের উপর গাছ ও অন্যান্য বস্তু পড়ে যাওয়ায় সরবরাহে বিঘ্ন ঘটে।
আরও পড়ুন: Durga Puja Liquor Sales: দুর্গাপুজোয় মদ বিক্রিতে বিপুল বৃদ্ধি, এক নম্বরে কোন জেলা?
অস্টেনের প্রভাব কিছুটা কমলেও আবহাওয়া নিয়ে স্বস্তি নেই। দক্ষিণ স্কটল্যান্ডের কয়েকটি এলাকায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। দক্ষিণ-পূর্ব ও উত্তর-পশ্চিম ইংল্যান্ড, ওয়েলস এবং ওয়েস্ট মিডল্যান্ডসেও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।


