Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছিল (Durga Puja Liquor Sales) বাংলা। উৎসবের মরশুমে মদ বিক্রির পরিসংখ্যানেও দেখা গেল উল্লেখযোগ্য বৃদ্ধি। অষ্টমীর দিন ‘ড্রাই ডে’ থাকলেও পঞ্চমী থেকে দশমী পর্যন্ত রাজ্যে মদ বিক্রি হয়েছে প্রায় ৫২ কোটি ৭১ লক্ষ টাকার। গত বছরের তুলনায় বিক্রির অঙ্ক বেড়েছে প্রায় ১৯ কোটি টাকা। জেলা ভিত্তিক হিসাব অনুযায়ী, মদ বিক্রিতে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর।
তথ্য কী বলছে? (Durga Puja Liquor Sales)
আবগারি দফতরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের দুর্গাপুজোয় রাজ্যে (Durga Puja Liquor Sales) মদ বিক্রির পরিমাণ ছিল প্রায় ৩৩ কোটি টাকা। চলতি বছরে সেই অঙ্ক বেড়ে ৫২ কোটি ৭১ লক্ষ টাকায় পৌঁছেছে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। ব্যবসায়ীদের একাংশের ধারণা, অষ্টমীতে মদের দোকান বন্ধ না থাকলে মোট বিক্রির অঙ্ক ৬০ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারত।
বিভিন্ন ধরনের মদের বিক্রিতেও বৃদ্ধি নজরে এসেছে। গত বছর পুজোর সময়ে বিদেশি মদ বিক্রি হয়েছিল ২ লক্ষ ২৮ হাজার লিটার। এ বছর তা বেড়ে হয়েছে ৩ লক্ষ ১৩ হাজার লিটার। দেশি মদের বিক্রিও ৩ লক্ষ ৩০ হাজার লিটার থেকে বেড়ে ৪ লক্ষ ৬০ হাজার লিটারে পৌঁছেছে। অন্যদিকে, বিয়ারের বিক্রি গত বছরের ৩ লক্ষ ১০ হাজার লিটার থেকে বেড়ে হয়েছে ৩ লক্ষ ২৪ হাজার লিটার।
পর্যটনের ভূমিকা
জেলায় জেলায় বিক্রির নিরিখে পূর্ব মেদিনীপুর এগিয়ে থাকার পিছনে পর্যটনের ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। দিঘা ও মন্দারমণির মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্র থাকায় সারা বছরই সেখানে পর্যটকদের ভিড় হয়। পুজোর ছুটিতে পর্যটকের সংখ্যা বাড়ায় মদ বিক্রিতেও তার প্রভাব পড়েছে বলে অনুমান।


