Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তরপ্রদেশের বিজনৌরে স্ত্রী খুনের অভিযোগে স্বামী (UP Murder Case) অঙ্কিত কুমার গ্রেফতার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অঙ্কিতের সঙ্গে তাঁর শ্যালিকার প্রেমের সম্পর্ক ছিল।
স্ত্রী জানতেই অশান্তি (UP Murder Case)
পাঁচ বছর আগে অঙ্কিত এবং কিরণের বিয়ে (UP Murder Case) হয়েছিল। তাঁদের কোনও সন্তান ছিল না। বিয়ের পরেই নিজের বোনের সঙ্গে স্বামীর এরূপ ঘটনায় স্বাভাবিকভাৱেই হতাশ হয়ে পড়েন কিরণ। স্ত্রী কিরণ এই সম্পর্কের কথা জানতে পারার পর থেকেই সংসারে অশান্তি শুরু হয়। এরপর কিরণকে খুনের ছক কষেন অঙ্কিত।
পুলিশ সূত্রে খবর
পুলিশ সূত্রে খবর, গত ৮ মার্চ স্ত্রীকে তাঁর বাপের বাড়িতে দিয়ে আসার নাম করে বাইকে চাপিয়ে নিয়ে যান অঙ্কিত। রাজপুরা পেট্রল পাম্পে বাইকে তেল ভরানোর জন্য স্ত্রীকে নামিয়ে রাস্তা ধরে হাঁটতে বলেন। সেই সময় একটি গাড়ি পিছন থেকে এসে কিরণকে পিষে দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিরণের। এরপর অঙ্কিত এটিকে দুর্ঘটনা বলে দাবি করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
তদন্তেই উদ্ধার সত্য
তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের থেকে তথ্য সংগ্রহ করে। জেরার মুখে অঙ্কিত খুনের কথা স্বীকার করেন। পুলিশের অনুমান, শ্যালিকাকে বিয়ে করার ইচ্ছা ছিল অঙ্কিতের। স্ত্রী কিরণ সেই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন, তাই তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন অঙ্কিত।


