Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : কেন্দ্রীয় লোকসেবা কমিশন (UPSC) আজ(UPSC Admit Card 2025) ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও নেভাল অ্যাকাডেমি (NDA/NA) ২ এবং কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস (CDS) ২ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in থেকে নিজেদের লগইন তথ্য ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষার তারিখ ও সময়সূচি (UPSC Admit Card 2025)
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রবিবার এই দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়া হবে(UPSC Admit Card 2025)।
- CDS 2 পরীক্ষা তিনটি সেশনে অনুষ্ঠিত হবে—
- ইংরেজি: সকাল ৯টা – ১১টা
- সাধারণ জ্ঞান: দুপুর ১২:৩০ – ২:৩০
- প্রাথমিক গণিত: বিকেল ৪টা – ৬টা
- NDA ও NA 2 পরীক্ষা দুটি সেশনে অনুষ্ঠিত হবে—
- প্রথম সেশন: সকাল ১০টা – দুপুর ১২:৩০
- দ্বিতীয় সেশন: দুপুর ২টা – বিকেল ৪:৩০
ছবিতে সমস্যা থাকলে অতিরিক্ত নথি আনতে হবে (UPSC Admit Card 2025)
ইউপিএসসি জানিয়েছে, কারও অ্যাডমিট কার্ডে যদি ছবি স্পষ্ট না থাকে, অথবা ছবির সঙ্গে নাম ও ছবি তোলার তারিখ উল্লেখ না থাকে, তবে তাঁকে পরীক্ষার হলে বিশেষ নথি আনতে হবে(UPSC Admit Card 2025)। সেক্ষেত্রে বৈধ ফটো আইডি, নাম ও তারিখ লেখা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি এবং একটি আন্ডারটেকিং সঙ্গে রাখতে হবে।
আরও পড়ুন : Tariffs on India : মার্কিন শুল্ক চাপেই রয়েছে ইউক্রেন যুদ্ধের শান্তির পথ, যুক্তি ট্রাম্প প্রশাসনের
নিষিদ্ধ সামগ্রী (UPSC Admit Card 2025)
পরীক্ষার হলে কোনওভাবেই নিম্নলিখিত সামগ্রী আনা যাবে না—
- মোবাইল ফোন
- স্মার্টওয়াচ ও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট
- ব্যাগ ও বই
- মূল্যবান সামগ্রী
ইউপিএসসি স্পষ্ট জানিয়েছে, নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন : Chaos in West Bengal Assembly : অসুস্থ শঙ্কর ঘোষ, উত্তেজনা বিধানসভায়! সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক
অনুমোদিত সামগ্রী (UPSC Admit Card 2025)
শুধুমাত্র নিচের জিনিসপত্র পরীক্ষার হলে আনা যাবে—
- ইউপিএসসি সিডিএস/এনডিএ ২ পরীক্ষার অ্যাডমিট কার্ডের প্রিন্টআউট
- বৈধ ফটো আইডি প্রমাণপত্র
- কালো বলপেন
- অ্যাডমিট কার্ডে উল্লিখিত বিশেষ নির্দেশিকার সামগ্রী
আরও পড়ুন : India Singapore Ties : সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মোদির, স্বাক্ষর হল একাধিক চুক্তি
দেশের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা(UPSC Admit Card 2025)
এনডিএ ও সিডিএস পরীক্ষা ভারতের প্রতিরক্ষা খাতে যোগদানের জন্য অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীরা সেনা, নৌ ও বিমানবাহিনীতে প্রবেশের সুযোগ পান। প্রতি বছর হাজার হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন।পরীক্ষার আগে ইউপিএসসি প্রার্থীদের প্রতি নির্দেশ দিয়েছে, সময়মতো হলে পৌঁছনো এবং নির্দেশিকা মেনে চলা বাধ্যতামূলক।


