Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: চব্বিশ দিনের অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলল টলিউড। পরিচালক-চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়-এর হদিশ মিলতেই আবেগে ভাসল গোটা সিনেদুনিয়া (Utsav Mukhopadhyay)। এই দীর্ঘ সময় জুড়ে যে উৎকণ্ঠা, জল্পনা এবং উদ্বেগ ছড়িয়ে পড়েছিল, তারই অবসান ঘটল রবিবার।

নিখোঁজ থেকে খোঁজ (Utsav Mukhopadhyay)
গত ২ এপ্রিল ব্যাঙ্কের কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি উৎসব মুখোপাধ্যায়। এরপর থেকেই শুরু হয় উদ্বেগের ঘনঘটা। স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় পুলিশের দ্বারস্থ হন এবং আনুষ্ঠানিকভাবে নিখোঁজ ডায়েরি দায়ের করেন।
দিন গড়াতে থাকে, কিন্তু কোনও সন্ধান মেলে না পরিচালকের। ফলে টলিউড মহলে বাড়তে থাকে উদ্বেগ।
শোকের আবহে আরও চাপ (Utsav Mukhopadhyay)
ইতিমধ্যেই অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুর পর শোকস্তব্ধ ছিল ইন্ডাস্ট্রি। সেই পরিস্থিতিতে উৎসবের নিখোঁজ হয়ে যাওয়া আরও অস্থিরতা তৈরি করে। সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন।
প্রশ্ন একটাই উৎসব কোথায়? কেমন আছেন তিনি?
অবশেষে মিলল স্বস্তির খবর (Utsav Mukhopadhyay)
রবিবার সকালে আচমকাই মোড় ঘোরে ঘটনাপ্রবাহে। জানা যায়, উৎসব মুখোপাধ্যায় দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন।
খবর পেয়ে আনন্দপুর থানার তরফে মৌপিয়াকে ডেকে পাঠানো হয়। সেখানেই নিশ্চিত হওয়া যায় যে, লালবাজার থেকেও এই তথ্য আগেই পৌঁছেছিল। যদিও তিনি এতদিন কোথায় ছিলেন বা কীভাবে দিন কাটিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

“সময় দিন, সব জানাব” (Utsav Mukhopadhyay)
মৌপিয়া বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় জানান, এই মুহূর্তে এর বেশি কিছু জানেন না তিনি। খুব শিগগিরই বিস্তারিত জানাবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি এই কঠিন সময়ে পাশথাকার জন্য সকলকে ধন্যবাদও জানান। তিনি আরও জানান, স্বামীর সঙ্গে দেখা করতে সোমবারই দিল্লির উদ্দেশে রওনা হবেন।
আরও পড়ুন: Minakshi Mukherjee: “আইনের শাসন রসাতলে” মীনাক্ষীর মতে ভোটেই জবাব দেবে মানুষ!
মানসিক চাপের ইঙ্গিত
উৎসবের নিখোঁজ হওয়ার পর মৌপিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গত কয়েক মাসে একাধিক ব্যক্তিগত আঘাতের মুখোমুখি হয়েছেন পরিচালক। মায়ের মৃত্যু, তার কিছুদিন পর বাবার প্রয়াণ এই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি।
এর পাশাপাশি অতীতে ঘটে যাওয়া সাইবার প্রতারণার ঘটনাও তাঁর মানসিক অবস্থায় প্রভাব ফেলেছিল। নিজের ইমেজ নিয়ে উদ্বেগ এবং পেশাগত চাপ মিলিয়ে তিনি হয়তো কিছুদিন একান্তে থাকতে চেয়েছিলেন এমনই অনুমান করেছিলেন তাঁর স্ত্রী।



