Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: এবার বেসরকারি হাসপাতাল থেকেও মিলবে বিনামূল্যের সরকারি টিকা এই সিদ্ধান্ত জনস্বাস্থ্য ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক (Vaccine)। ভারতের জাতীয় টিকাকরণ কর্মসূচি দীর্ঘদিন ধরেই শিশুদের সুরক্ষায় নিরলস কাজ করে চলেছে। সেই পরিষেবাকে আরও বিস্তৃত ও সহজলভ্য করতে এই নতুন পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শিশু সুরক্ষার ভিত্তি (Vaccine)
ভারতের Indian Universal Immunization Programme (UIP) বিশ্বের বৃহত্তম সরকারি টিকাকরণ প্রকল্পগুলির অন্যতম। এই কর্মসূচির অধীনে শিশুদের জন্মের পর থেকে নির্দিষ্ট বয়স পর্যন্ত বিনামূল্যে একাধিক প্রাণঘাতী রোগের টিকা দেওয়া হয়। এই প্রকল্পে যেসব রোগের বিরুদ্ধে টিকাকরণ করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য, টিবি (ক্ষয়রোগ), ডিপথেরিয়া, পোলিও, হেপাটাইটিস বি, রুবেল্লা, মিজলস (হাম), এবং আরও অন্যান্য মিলিয়ে মোট ১২টি রোগ, এতদিন এই টিকাগুলি মূলত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রদান করা হতো। ফলে অনেক সময় বেসরকারি হাসপাতালে প্রসব হলেও টিকা নেওয়ার জন্য আলাদা করে সরকারি কেন্দ্রে যেতে হতো। এবার সেই অসুবিধার অবসান হতে চলেছে।
বেসরকারি হাসপাতালেও মিলবে বিনামূল্যের টিকা (Vaccine)
নতুন নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে বেসরকারি হাসপাতালেও এখন সরকারি টিকাকরণ কর্মসূচির আওতায় টিকা দেওয়া যাবে। তবে যে কোনও বেসরকারি হাসপাতাল সরাসরি এই পরিষেবা চালু করতে পারবে না। সংশ্লিষ্ট জেলার বেসরকারি হাসপাতালকে লিখিতভাবে আবেদন করতে হবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। আবেদনপত্র খতিয়ে দেখে স্বাস্থ্য দপ্তর অনুমোদন দেবে। জনস্বাস্থ্য আধিকারিক ডা. অনির্বাণ দলুই জানিয়েছেন, কেবল বড় কর্পোরেট হাসপাতাল নয়, ছোট ও মাঝারি মানের বেসরকারি হাসপাতালও এই কর্মসূচিতে অংশ নিতে পারবে। এর ফলে শহর ও জেলার বহু পরিবার সরাসরি সুবিধা পাবে।

স্বাস্থ্য দপ্তরের বিশেষ এসওপি (Vaccine)
স্বাস্থ্য দপ্তর একটি বিশেষ এসওপি (Standard Operating Procedure) জারি করেছে, যাতে টিকাকরণ প্রক্রিয়া সুশৃঙ্খল ও নিরাপদভাবে পরিচালিত হয়।
১. আলাদা ওয়েটিং এরিয়া
টিকা নিতে আসা শিশু ও অভিভাবকদের জন্য একটি পৃথক অপেক্ষাকক্ষ রাখতে হবে।
২. নির্দিষ্ট টিকাকরণ কেন্দ্র
হাসপাতালের ভেতরে একটি নির্দিষ্ট কক্ষ বা কেন্দ্রকে টিকাদানের জন্য চিহ্নিত করতে হবে।
৩. টিকা-পরবর্তী পর্যবেক্ষণ কেন্দ্র
টিকা দেওয়ার পর কিছু সময় শিশুকে পর্যবেক্ষণে রাখতে হবে। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসা-সুবিধা থাকতে হবে।
৪. স্তন্যপান করানোর আলাদা জায়গা
সদ্যোজাত শিশুকে নিয়ে আসা প্রসূতিদের কথা মাথায় রেখে টিকাকরণ কেন্দ্রের পাশে একটি পৃথক স্তন্যপান কক্ষ রাখতে হবে, যাতে কোনও বিড়ম্বনা না হয়।
সপ্তাহে কতদিন টিকাকরণ সেশন? (Vaccine)
নিয়ম অনুযায়ী, কোনও বেসরকারি হাসপাতাল সপ্তাহে সর্বোচ্চ দু’দিন টিকাকরণ সেশন করতে পারবে। সম্ভাব্য টিকাগ্রহীতার সংখ্যা বিবেচনা করে সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দিন নির্ধারণ করবেন। এর ফলে টিকার অপচয় কমবে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে পরিষেবা দেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন: US Iran: ইরানে সামরিক অভিযান আমেরিকার, আত্মসমর্পণের হুঁশিয়ারি ট্রাম্পের
পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবিলায় জোর
সূত্রের খবর, ডা. অনির্বাণ দলুই জানিয়েছেন, টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবিলায় এবার আরও জোরদার ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি অনুমোদিত বেসরকারি হাসপাতালে প্রয়োজনীয় জরুরি ওষুধ ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী থাকতে হবে। এর ফলে অভিভাবকদের আস্থা আরও বাড়বে এবং টিকাকরণে অনীহা কমবে বলে আশা করা হচ্ছে।



