Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল শেষ হলেই হয় ভারতের সিনিয়র দলে বৈভবের অভিষেক শুধু সময়ের অপেক্ষা (Vaibhav Sooryavanshi)।
শচীনের রেকর্ড ভাঙার মুখে বৈভব (Vaibhav Sooryavanshi)
জুনিয়রদের দলের বিশ্বকাপ হোক বা আইপিএল-এর মঞ্চ, সব জায়গাই দাপিয়ে বেড়াচ্ছেন বৈভব। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের সামনে বোলারদের ছন্নছাড়া দশা বারবারই দেখা গেছে। তারপর থেকেই জোর জল্পনা শুরু হতে থাকে যে সিনিয়র দলে সুযোগ দেওয়া হোক এই তরুণ প্রতিভাকে। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে খুব তাড়াতাড়ি। জাতীয় সিনিয়র দলে বৈভব অভিষেকের একদম কাছে। এই তরুণের বয়স এখন ১৫ বছর আর যদি এই বছরেই সিনিয়র দলে সুযোগ পান তবে ভাঙতে চলেছে শচীনের রেকর্ড (Vaibhav Sooryavanshi)।
গত মরশুমে রাজস্থানের হয়ে আইপিএল অভিষেক ঘটে এই বিস্ময় বালকের। তারপর ভারতের বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়ে নজর করেছেন বৈভব। সবরকম ফরম্যাটেই নিজের ছাপ ফেলেছেন বৈভব। দক্ষতার সাথে তাঁর এই ব্যাটিং প্রশংসা পেয়েছে সবার। আর সেই কারণেই তাঁকে জাতীয় সিনিয়র দলে সুযোগ দেওয়ার দাবি জোরালো হয়। এবার সেটাই সত্যি হতে চলেছে। আশা করা যাচ্ছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই বৈভবের অভিষেক হতে চলেছে।

আইপিএল শেষ হলেই জুন মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। এই দুটি ম্যাচ হবে ২৬ ও ২৮ জুন। একাধিক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী এই সিরিজে পূর্ণশক্তির দল নামবে না ভারত। এই সিরিজে ভারতের তরুণ ক্রিকেটারদের দক্ষতা যাচাই করে নিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কারণেই এই দলে সুযোগ পেতে চলেছে বৈভব। বোর্ডের সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানান, ‘আয়ারল্যান্ডের বিরুদ্ধে ট্যুরে সুযোগ পাওয়ার দৌড়ে রয়েছে বৈভব। বাকি অনেক ক্রিকেটারদের সঙ্গে ওর নামও তালিকায় রেখেছেন নির্বাচকরা।’

আরও পড়ুন: Garia: গাড়িতে বান্ডিল বান্ডিল টাকা, নাকা চেকিংয়ে ধরা পড়ল ১২ লক্ষ
জাতীয় দলে সুযোগ পেলে নতুন রেকর্ড লিখবেন বৈভব সূর্যনবংশী। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ভারতের জাতীয় দলে খেলার রেকর্ড গড়বেন তিনি আর এর কারণে ভাঙবেন শচীনের রেকর্ড। শচীন তেন্ডুলকরের ১৬ বছর ২০৫ দিন বয়সে ভারতের সিনিয়র দলে অভিষেক হয়েছিল আর সেখানে বৈভবের হবে ১৫ বছর ৯১ দিন। আয়ারল্যান্ডের পাশাপাশি জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজেও ডাক পেতে পারেন এই তরুণ তুর্কি। এখন দেখার জাতীয় দলের হয়ে কেমন পারফর্ম করেন এই তরুণবিধংসী ব্যাটার (Vaibhav Sooryavanshi)।


