Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বয়স অল্প হলেও চর্চায় সর্বত্র বৈভব সূর্যবংশীর নাম। তাঁর জনপ্রিয়তা পৌঁছে গেছে বিদেশেও (Vaibhav Sooryavanshi)।
বিলেতেও আলোচনায় বৈভব (Vaibhav Sooryavanshi)
তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন, ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’। যাঁর লেখায় বারবার এসেছে স্পর্ধার কথা, বিপ্লবের কথা। তবে ক্রিকেট বিশ্বে সেই স্পর্ধা এবং বিপ্লবের নাম বৈভব সূর্যবংশী। তবে এখানে তাঁর বয়স ১৮ নয় আরও কম ১৫। সেই ১৫ বছর। আইপিএল মাতিয়ে দিয়েছেন তিনি। ১৬ ম্যাচে ৭৭৬ রান করে কমলা তুপি জিতেছেন বৈভব। এবার ভারতের সিনিয়র দলেও তাঁর অভিষেক নিয়ে জল্পনা চলছে। তবে দেশ ছেড়ে তাঁর জনপ্রিয়তা এখন বিলেতেও। ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ডের টেস্ট চলাকালীন আলোচনায় বৈভব (Vaibhav Sooryavanshi)।
প্রথম টেস্টে ধারাভাষ্য দিচ্ছেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার সাইমন ডুল। তাঁর সঙ্গে চলেন নাসের হুসেন এবং ইয়ান ওয়ার্ড। সেখানে সাইমন বলেন বৈভব যা খেলেছেন আইপিএল-এ তাতে ভারতের হয়ে অভিষেক খুব বেশি দূরে নেই।
ডুলের কথায়, ‘ভারতের জার্সি পরা থেকে খুব একটা দূরে নেই বৈভব। দূরে থাকার কথাও নয়। অসাধারণ লেগেছে ওর খেলা দেখে। প্রতিযোগিতার সর্বোচ্চ রানশিকারী বৈভব। আইপিএল-এ শেষে কতগুলো পুরস্কার পেয়েছে তার হিসাব রাখতেই ভুলে গিয়েছি। ১৫ বছরের একটা ছেলের পক্ষে এই কাজ অবিশ্বাস্য। খুব ভাল লেগেছে ওর খেলা। জানি না কার বদলে ওকে নেওয়া হবে। কিন্তু বৈভবকে অবশ্য জাতীয় দলে নেওয়া উচিত (Vaibhav Sooryavanshi)।’

প্রসঙ্গত ফাইনালের শেষে বিরাট তাঁকে ডেকে হাত মেলান। বৈভবের সঙ্গে খলির এই মুহূর্ত ভাইরাল হতে সময় নেয়নি। সেখানে বিরাট বৈভবকে বলেছিলেন, ‘এখান থেকে আরও উঁচুতে যেতে হবে। যা হয়েছে তা কঠিন পরিশ্রম ও আত্মবিশ্বাসের জন্য হয়েছে। কে কী বলছে, কী ভাবে বলছে, তা শুনবে না। খালি তুমি আর তোমার ব্যাট। বাকি সব ভুলে যাও।’
আরও পড়ুন: Pak Election MEA: গিলগিট-বালটিস্তানে নির্বাচন নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কড়া প্রতিবাদ
আইপিএল-এ ইতিমধ্যেই সবাই দেখেছে বৈভব ঝড় আর এবার বিশ্ব ক্রিকেট সেই ঝড়ের সামনে পড়তে চলেছে খুব তাড়াতাড়ি। এই ঝড়ের থেকে বাঁচার মন্ত্র এখনও পর্যন্ত অজানা আর সেই কারণেই বৈভব সম্পর্কে এই লেখা শেষ করব বিখ্যাত জার্মান নাট্যকার, নাট্যকর্মী এবং কবি ব্রেখটের একটি উক্তি দিয়ে। তিনি বলেছিলেন ‘যখন ঝড় ওঠে আকাশে, তখন ঈশ্বরের কাছে প্রার্থনা না করে, নিজেই নিরাপদ একটা আশ্রয় খুঁজে নাও।’ তবে বৈভব ঝড়ের থেকে বোলাররা নিরাপদ আশ্রয় খুঁজে পান কিনা সেটা সময় বলবে (Vaibhav Sooryavanshi)।


