Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা: পূর্ব কলকাতার (Police Assault Case) জলাভূমিতে অবৈধ নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত হলেন কলকাতা পুলিশের একাধিক কর্মী। কিল, চড়, ঘুসি ছাড়াও রীতিমতো লাঠি দিয়ে মারার পাশাপাশি এক পুলিশকর্মীর পোষাক ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাঙড়ের হাতিশালা থানা এলাকায়।
কেন এই ঘটনা? (Police Assault Case)
রাজ্যে সরকার বদলের পর ২০১১ থেকে ২০২৬ সালের মধ্যে পুরসভা ও পঞ্চায়েত এলাকায় হওয়া বেআইনি নির্মাণ নিয়ে বড় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তার উপর বেআইনি নির্মাণে চলছে বুলডোজার। পূর্ব কলকাতার জলাভূমি তথা ওয়েটল্যান্ডে অবৈধ নির্মাণ রুখতে পরিবেশ দিবসের দিনে অভিযানে নামে কলকাতা পুলিশ।
আরও পড়ুন: Swarup Biswas Arrest: গ্রেফতার স্বরূপ বিশ্বাস, কী জানালেন টলিপাড়ার কলাকুশলীরা?
পুলিশের বিরুদ্ধেই অভিযোগ!
হাতিশালা থানার বিশাল পুলিশ ফোর্স আবাদপাড়ায় অবৈধ নির্মাণ বন্ধ করতে গেলে এলাকার মহিলা-পুরুষ একযোগে পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়ে। পুলিশকে ঘিরে ধরে চলে মারধর, এমনকি এক পুলিশ কর্মীর পোষাক ছিঁড়ে দেওয়া হয়। ঘটনায় পাল্টা পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রা।


