Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিজয় হাজারে ট্রফিতে নতুন রেকর্ড গড়ল বিহার। ব্যাটে ঝড় তুললেন বৈভব (Vaibhav Sooryavanshi)।
বিজয় হাজারেতে বৈভব ঝড় (Vaibhav Sooryavanshi)
ব্যাট হাতে আবারও ঝড় তুললেন বৈভব সূর্যবংশী” শতরান করলেন মাত্র ৩৬ বলে। বিহারের খেলা ছিল অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। সেই ম্যাচেই ঝোড়ো ব্যাটিং করলেন এই তরুণ তুর্কি। একটুর জন্য হাতছাড়া হল দ্বিশতরান। নিজের ইনিগ্স শেষ করলেন ১৯০ রানে। মাত্র ৮৪ বলে ১৯০ রানের ইনিংসে রেকর্ড গড়লেন সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।
রাঁচিতে প্রথমে ব্যাট করতে নাম বিহার। আর সেখানেই বৈভবের রুদ্র রূপের সাক্ষী থাকল সকলে। তাঁর ইনিংসে রয়েছে ১৬টি চার ও ১৫টি ছয়। ঘরোয়া একদিনের ক্রিকেটে (এ লিস্টেড) বৈভব কনিষ্ঠতম হিসেবে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন। ১৪ বছর ২৭২ দিন বয়সে এই নজির গড়লেন তিনি। এর আগে লিস্ট এ ক্রিকেটে কোনও শতরান ছিল না বৈভবের। বিজয় হাজারে ট্রফির শুরুর দিন ৩৬ বলে শতরান পূর্ণ করে বৈভব। লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম শতরান।
ঘরোয়া একদিনের ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরান করেন পাঞ্জাবের আনমোলপ্রীত সিং। গত বছর এই অরুণাচলের বিরুদ্ধেই ৩৫ বলে শতরান করেছিলেন তিনি। মাত্র এক বলের জন্য সেই রেকর্ড ছুঁতে পারলেন না বৈভব (Vaibhav Sooryavanshi)।

আরও পড়ুন: Humayun Kabir: হুমায়ুন কবীরের ‘ব্রহ্মাস্ত্র’ কি মুজকেরা বিবি?
লিস্ট এ ক্রিকেটে অবশ্য দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার ম্যাকগুর্কের। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিরুদ্ধে ২৯ বলে শতরান করেছিলেন এই অজি তারকা। বৈভব এই তালিকায় থাকলেন চতুর্থ স্থানে। তাঁর ও ম্যাকগুর্কের মাঝে রয়েছেন এবি ডিভিলিয়ার্স (৩১ বল) এবং আনমোলপ্রীত (৩৫ বল)। এবি শতরান করেছিলেন ২০১৫ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
তবে দ্রুততম শতরানের রেকর্ড গড়তে না পারলেও লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের বিশ্বরেকর্ড গড়েছেন বৈভব। তার ১৫০ রান আসে ৫৪ বলে। ডিভিলিয়ার্সের ৬৪ বলে ১৫০ রান এই তালিকায় শীর্ষে ছিল। ডিভিলিয়ার্সের ইনিংস অবশ্য এক দিনের আন্তর্জাতিকে (এটিও লিস্ট এ তালিকাভুক্ত)। ২০১৫ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন এবি। বুধবার ১৯০ রান করে টেচি নেরির বলে আউট হন বৈভব (Vaibhav Sooryavanshi)।


