Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ৯টি চার, ৭টি ছয়, বিপক্ষের বোলারকে কাঁদিয়ে ছাড়লেন ভারতের এই তরুণ প্রতিভা (Vaibhav Sooryavanshi)।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে বৈভব ঝড় (Vaibhav Sooryavanshi)
ভারতের হয়ে বৈভবের ব্যাট হাতে নামা মানেই যেন তান্ডব। যেখানেই ম্যাচ হোক, বিপক্ষ দলে যেই থাকুক না কেন এই তরুণ প্রতিভা তাঁদের উড়িয়ে দিয়েছেন নিজের আক্রমণাত্মক ভঙ্গিতে। ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে হাতে রয়েছে মাত্র কিছু দিন। এই মেগা টুর্নামেন্টের আগে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী রয়েছেন বিধবংসী মেজাজে (Vaibhav Sooryavanshi)।
বৈভবের ফর্ম বুঝিয়ে দিচ্ছে যে এই বিশ্বকাপের মঞ্চে তিনি হয়ে উঠতে চলেছেন বিশ্বকাপের বড় আকর্ষণ। সবচেয়ে বেশি চর্চিত উঠতি তারকা হিসেবে তাঁর নাম উঠে এসেছে বারবার, যার অন্যথা বিশ্বকাপেও হবে না। বৈভবের এটাই প্রথম বিশ্বকাপ। তাঁর উপর প্রত্যাশাও রয়েছে অনেক। মাত্র ১৪ বছরের এই ব্যাটার প্রমাণ করে যাচ্ছেন নিজের দক্ষতা।

সদ্য শেষ হওয়া য়ার্ম-আপ ম্যাচেও ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি। তাঁর ব্যাট থেকে একের পর এক বল আঁচড়ে পড়েছে বাউন্ডারি লাইনে। রীতিমত কাঁদিয়ে ছেড়েছেন বোলারদের। তবে অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছে তাঁর। সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে থামতে হয়েছে তাঁকে (Vaibhav Sooryavanshi)।
জিম্বাবোয়ে ও নামিবিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হচ্ছে ১৫ জানুয়ারি থেকে। তার আগে ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে সব দলের প্রস্তুতি ম্যাচ। ওয়ার্ম-আপ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড। এই দলের বিপক্ষে প্রথমবার নামলেও তাতে তাঁর খেলার ধরণের কোনও পরিবর্তন হয়নি। সেই একই বিধ্বংসী মেজাজে উড়িয়ে দিতে থাকেন একের পর এক বল। প্রতিপক্ষ যে দলই হোক না কেন তাঁর তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি কেউই।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ়ে টানা দু’টি ঝোড়ো ইনিংস খেলেছেন বৈভব। স্কটল্যান্ডের বিরুদ্ধেও চার-ছয়ের বিস্ফোরণ ঘটায় এই তরুণ ওপেনার। মাত্র ২৭ বলে সে পূর্ণ করেন অর্ধশতরান। এর পরেও তাকে থামানো সহজ ছিল না। প্রায় প্রতি ওভারে বাঁহাতি তারকার ব্যাট থেকে চার, ছয় আসতেই থাকে। তবে সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে তাঁকে ড্রেসিং রুমে ফিরতে হয় (Vaibhav Sooryavanshi)।


