Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইডেনে সমর্থকদের হতাশ করল বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫ এলিট গ্রুপের ম্যাচে মধ্যপ্রদেশের কাছে বিহার ৬২ রানে হারের মুখ দেখেছে।
হতাশ করলেন তরুণ ব্যাটার (Vaibhav Suryavanshi)
ভারতের উদীয়মান তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। তিনি ক্রিজে নামলে তাঁর দিকে নজর থাকে সবার। তাঁর স্বভাবসিদ্ধ ঝোড়ো ব্যাটিংয়ের জন্যই পরিচিত তিনি। তবে ইডেনে নজর করতে পারলেন না এই তরুণ ব্যাটসম্যান। কলকাতায় সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ভাল খেলতে পারলেন না এই ব্যাটার। দলও হেরেছে বাজে ভাবে। সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫ এলিট গ্রুপের ম্যাচে মধ্যপ্রদেশের কাছে ৬২ রানে হারতে হয়েছে বিহারে। বৈভবের রান না পাওয়ার প্রভাব পড়েছে তাঁর দলের উপর। বিহার পুরো ২০ ওভারও খেলতে পারেনি। টানা দ্বিতীয় বার বিহারের হার হলো এই টুর্নামেন্টে (Vaibhav Suryavanshi)।
এই ম্যাচ জেতার জন্য বিহারের সামনে ছিল ১৭৫ রানের লক্ষ্য ছিল। ব্যাটিং দুর্বলতার কারণে এই ম্যাচ হারতে হয় তাঁদেরকে। প্রথম ওভারেই অধিনায়ক সাকিবুল গনি ১২ রান করে আউট হয়ে যান, যা দলের জন্য বড় ধাক্কা ছিল। অন্যদিকে বৈভবের উপর ভরসা করছিল দল। তিনিও ৮ বলে ১৩ রান করে ফিরে যান সাজঘরে। দুই ধাক্কার পর আর খেলায় ফিরতে পারেনি বিহার। ১৯.২ ওভারে ১১২ রানে গুটিয়ে যায় বিহার (Vaibhav Suryavanshi)।

আরও পড়ুন: Thailand:রেকর্ড বৃষ্টিতে ডুবল দক্ষিণ থাইল্যান্ড, মৃতের সংখ্যা দেড়শ-র কাছাকাছি
বিহারের হয়ে সর্বোচ্চ রান করেন বিপিন সৌরভ। ৩২ রানের ইনিংস খেলেন তিনি। বিহার দলের আর কোনও ব্যাটার ২০ রানের গন্ডিও পার করতে পারেনি। মধ্যপ্রদেশের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন শিবং কুমার। তাঁর সংগ্রহে রয়েছে ৩ উইকেট। শিবম শুক্লা ও ত্রিপুরেশ সিং-ও ২টি করে উইকেট সংগ্রহ করেন। মধ্যপ্রদেশের হয়ে গাওলি ৪৪ বলে ৫০ রানের ইনিংস খেলেন। ভেঙ্কটেশ আইয়ার ৩৪ বলে অপরাজিত ৫৫ রান করেন। বিহারের হয়ে মহম্মদ ইজহার নেন সর্বাধিক ৪ উইকেট।
এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে বৈভরে দুর্দান্ত ব্যাটিং সকলের নজর করেছিল। ভারতের হয়ে সর্বাধিক রান ছিল তাঁর সংগ্রহে। এবার তাঁকে দেখা যেতে চলেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে। দুবাইয়ে ১২-২১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। আর সেখানেই আরেকবার দেখা যাবে পাকিস্তানের মুখোমুখি হতে ভারতকে। তবে সমর্থকরা চাইবে তার আগে চেনা ছন্দে ফিরুক ভারতের এই উঠতি তারকা ব্যাটার বৈভব (Vaibhav Suryavanshi)।


