Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী (Varanasi Airport Gunshot) আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র পরীক্ষা চলাকালীন আচমকা গুলি চলায় চাঞ্চল্য ছড়াল। ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত দুই কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন মহিলা। দু’জনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে, আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল।
কখন ঘটে ঘটনা? (Varanasi Airport Gunshot)
রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি (Varanasi Airport Gunshot) ঘটে। জানা গিয়েছে, আজমগড়ের বাসিন্দা এক ব্যক্তি স্ত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার IX-1810 বিমানে বারাণসী থেকে মুম্বই যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছেছিলেন। নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া মেনে তিনি নিজেই সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকার কথা জানান। তাঁর কাছে একটি পিস্তল ও ম্যাগাজিন ছিল বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Kunal Ghosh: “ভালো তৃণমূল হয়েও বাঁচা যায় না”- আশিসের মৃত্যুতে ঋত শিবিরকে কটাক্ষ কুণালের
দুই কর্মীর গায়ে আঘাত
নিরাপত্তাকর্মীরা অস্ত্রটি পরীক্ষা করার সময়ই বিপত্তি ঘটে। আচমকা পিস্তল থেকে একটি গুলি বেরিয়ে প্রথমে মাটিতে লাগে। এরপর গুলির গতিপথ বদলে গিয়ে কাছাকাছি থাকা দুই কর্মীকে আঘাত করে। একজনের হাতে এবং মহিলা কর্মীর উরুতে গুলি লাগে।

আহতদের নিউ লক্ষ্মী ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।


