Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: IPL-এর আগে দায়িত্ব বাড়ল বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy)।
বরুণের কাঁধে অধিনায়কত্বের ভার (Varun Chakaravarthy)
টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে ২০২৬ সালে। তার আগে প্রতিটা দল চাইছে নিজেদের প্রস্তুতি সেরে নিতে। জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি ম্যাচ না থাকলেও ঘরোয়া ক্রিকেটেই প্রস্তুতি সেরে নিতে চাইছে প্রতিটা ক্রিকেটার। সেই কারণেই আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিটা গুরুত্বপূর্ণ প্লেয়ারদের কাছে। এইবার সেই ট্রফিতে বড় দায়িত্ব পেলেন বরুণ চক্রবর্তী। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তামিলনাড়ু দলের অধিনায়ক নির্বাচিত হলেন তিনি।২৬ নভেম্বর থেকে শুরু হবে এ বারের মরশুম, সেখানে নেতৃত্ব দেবেন বরুণ। সহ অধিনায়ক এন জগদীশন (Varun Chakaravarthy)।
ভারতের টি-টোয়েন্টি স্কয়্যাডে বরুণ চক্রবর্তী গুরুত্বপূর্ণ নাম। অভিষেকের পর থেকে তিনি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন টি-টোয়েন্টি ফরম্যাটে। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতেও তাঁকে দেখা গিয়েছে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করতে। কিন্তু কোনওদিনই তিনি অধিনায়কত্ব করেননি। এ বার সৈয়দ মুস্তাক আলিতে অধিনায়কত্বের সুযোগ পেলেন। উল্লেখ্য, তামিলনাড়ু সবচেয়ে বেশিবার মুস্তাক আলি জিতেছে। ২০০৮, ২০২০-২১ ও ২০২১-২২ মরশুমে জিতেছে তারা।

আরও পড়ুন: Nepal News: নেপালের নোট ছাপায় চীনই ভরসা! ভারতকে কেন পাশে পেল না কাঠমান্ডু?
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে বরুণ। দেশের জার্সিতে পারফর্ম করছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি পাঁচটার মধ্যে তিনটে ম্যাচ খেলে পাঁচটা উইকেট নিয়েছেন। সেই ফর্মটাই তিনি ঘরোয়া ক্রিকেটেও ধরে রাখতে পারবেন বলে আশাবাদী সমর্থকরা (Varun Chakaravarthy)।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তামিলনাড়ু দল
বরুণ চক্রবর্তী (অধিনায়ক), এন জগদীশন (সহ অধিনায়ক), তুষার রহেজা, ভিপি অমিত সাত্ত্বিক, শাহরুখ কান, আন্দ্রে সিদ্ধার্থ, প্রদোষ রঞ্জন পাল, শিবম সিং, সাই কিশোর, এম সিদ্ধার্থ, টি নটরাজন, গুরজাপনীত সিং, এ এসাকিমুথু, আর সোনু যাদব, আর সিলামবারাসান, এ হৃত্বিক ঈশ্বরন


