Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: আমেরিকা সফরে যাচ্ছেন ভেনেজুয়েলার(Venezuela) অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বুধবার এই খবর নিশ্চিত করেছেন। ডেলসি রড্রিগেজ হলেন ভেনেজুয়েলার প্রথম প্রেসিডেন্ট, যিনি দায়িত্বভারে থাকা অবস্থায় মার্কিন সফরে যাবেন। যদিও এই সফরের নির্দিষ্ট তারিখ এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি।
সামরিক-প্রশাসনিক পরিবর্তন(Venezuela)
ডেলসি জানিয়েছেন, আমেরিকার সঙ্গে যেকোনও আলোচনায় তিনি নির্ভয়ে বসবেন। এই আমন্ত্রণপত্রটি ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে সম্পর্কের আকস্মিক পরিবর্তনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই সফর দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। সফরের আগে দেশের সামরিক বাহিনীর নেতৃত্বে বড় পরিবর্তন শুরু করেছেন রড্রিগেজ। আঞ্চলিক কমান্ডে ১২ জন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন তিনি। উপকূলে মার্কিন যুদ্ধজাহাজের বহর উপস্থিতি রয়েছে। এছাড়া, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার তেল বিক্রির জন্য মধ্যস্থতার অনুমতি দিয়েছেন এবং বিদেশী বিনিয়োগ সহজ করেছেন।
রাজনৈতিক বন্দী মুক্তি(Venezuela)
দেশে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে ডেলসি কয়েক ডজন রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছেন। এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে সমালোচনা কমিয়ে, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ কিছুটা হ্রাস করতে সাহায্য করেছে। একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলায়(Venezuela) মার্কিন অভিযানের কয়েক মাস আগে থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী ডিয়োসডাডো কাবেয়ো সঙ্গে আমেরিকার গোয়েন্দারা যোগাযোগ রাখছিলেন। মাদুরোর নিরাপত্তা বলয়সহ বিভিন্ন গোপন তথ্য আগে থেকেই মার্কিন হাতে চলে আসার অভিযোগ উঠেছে। এই তথ্য ফাঁস করেছিলেন ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্টের ‘ঘনিষ্ঠ’ কেউ, যাকে সংবাদমাধ্যমে ‘বিশ্বাসঘাতক’ বলা হয়েছে।
আরও পড়ুন: Trump: দাভোসে ট্রাম্পের বিতর্কিত ভাষণ: গ্রিনল্যান্ড থেকে ইউরোপ রেয়াত করলেন না কাউকেই
কাবেয়োর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন
তবে এই গোটা ষড়যন্ত্রে কাবেয়োর সরাসরি অংশগ্রহণ ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। রিপোর্টগুলোতে উল্লেখ আছে, তাঁর সঙ্গে মার্কিন গোয়েন্দাদের যোগাযোগ ছিল, যা ভবিষ্যতের রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ধরা হচ্ছে। এই সব ঘটনায় ভেনেজুয়েলার রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে।
আরও পড়ুন: Largest Nuclear Plant: জ্বালানি সংকট মেটাতে গিয়ে আবার ঝুঁকির পথে জাপান


