Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোণ্ডা ( Vijay Deverakonda) ইডির (Enforcement Directorate) হায়দরাবাদ দফতরে হাজিরা দিয়েছেন। বেআইনি বেটিং অ্যাপ নিয়ে চলা মানি লন্ডারিং তদন্ত-এ তাঁকে জেরা করা হয়। সকাল ১১টা নাগাদ তিনি ইডির বশিরবাগ অফিসে পৌঁছান এবং প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে প্রশ্ন করা হয়।
এই মামলার মূল ভিত্তি হল, কিছু অবৈধ অনলাইন বেটিং অ্যাপ। যারা প্রচারের জন্য জনপ্রিয় অভিনেতাদের ব্যবহার করেছিল। পুলিশের প্রাথমিক FIR-এর ভিত্তিতে ইডি একটি তদন্ত শুরু করে এবং তাতে প্রকাশ রাজ, রানা দগ্গুবতী, মাঞ্চু লক্ষ্মী সহ মোট ২৯ জন তারকার নাম উঠে আসে। বিজয় দেবরকোণ্ডাও (Vijay Deverakonda) তাঁদের মধ্যে একজন।
সমস্ত রকম সাহায্য করা (Vijay Deverakonda)
বিজয় দেবরকোণ্ডা ( Vijay Deverakonda) স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কোনও বেটিং অ্যাপ প্রচার করেননি, বরং একটি আইনি ‘স্কিল-বেসড গেমিং অ্যাপ’ এর হয়ে কাজ করেছিলেন। তিনি বলেন, “আমি কোনো বেআইনি কাজে যুক্ত নই, এবং কোনও রকম অনৈতিক অর্থ গ্রহণ করিনি। ইডিকে আমি সমস্ত কাগজপত্র দিচ্ছি এবং পূর্ণ সহযোগিতা করছি।”
বিভ্রান্তিকর বার্তা না দেওয়া (Vijay Deverakonda)
তিনি আরও জানান, যেহেতু এই অ্যাপটি অনুমোদিত, তাই তিনি বিজ্ঞাপন (Vijay Deverakonda) করেছিলেন। তবে পরবর্তীতে, বিতর্ক তৈরি হওয়ায় নিজেই সেই প্রচার থেকে সরে যান। তাঁর অনুরোধ, সংবাদমাধ্যম যেন বিভ্রান্তিকর শব্দ ব্যবহার না করে, কারণ এতে জনমানসে ভুল বার্তা যায়।
বিষয়টি পর্যবেক্ষণে রাখা
ইডি সূত্র বলছে, এই সব তারকাদের ব্যাঙ্ক লেনদেন, অ্যাপ চুক্তি এবং পেমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে এখনও পর্যন্ত কারোর বিরুদ্ধে সরাসরি বেআইনি কার্যকলাপের প্রমাণ মেলেনি। তবে বিষয়টি গভীর পর্যবেক্ষণে রয়েছে।
এই ঘটনায় ইন্ডাস্ট্রিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, গেমিং অ্যাপ আর বেটিং অ্যাপের ফারাক ঠিক কোথায় এবং তারকারা কীভাবে যাচাই করবেন , তাঁরা কোন প্ল্যাটফর্মকে প্রোমোট করছেন?
আরও পড়ুন: Bhanupriya Bhooter Hotel: শিউরে ওঠার মতো ঘটনা, ভূতের খপ্পরে প্রিয়াঙ্কা !
নির্দোষ দাবি
বিজয় দেবরকোণ্ডার (Vijay Deverakonda) ইডিতে হাজিরা দেওয়া নতুন এক অধ্যায় খুলেছে। যদিও তিনি নিজেকে পুরোপুরি নির্দোষ বলেই দাবি করছেন । তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সবকিছু স্পষ্ট হবে না। এখন সকলের নজর ইডির পরবর্তী পদক্ষেপে। প্রসঙ্গত , প্রায় সময় খবরের শিরোনামে থাকে বিজয়ের নাম। কিছুদিন আগেই তিনি চর্চায় ছিলেন। অনেকেই মনে করেন , ইন্ডাস্ট্রির অন্দরে তিনি চুটিয়ে প্রেম করছেন রশ্মিকা মন্দানার সাথে।


