Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: হিরণ ও তাঁর বিয়ে নিয়ে বিনোদন পাড়া সরগরম। দ্বিতীয় স্ত্রী ঋতিকা জানিয়েছেন পাঁচ বছর ধরে তাঁদের সম্পর্ক রয়েছে। এই স্বীকারোক্তির যদিও পরে মুছে দেন তিনি। এবার আবার বিতর্ক ঘনাল হিরণ ঋতিকার একটি ছবি ঘিরে। ছবিতে হিরণকে ভাইফোঁটা দিতে দেখা গিয়েছে(Hiron)।
হিরণকে ঋতিকার ভাইফোঁটা (Hiron)
হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন। তাঁর দাবি ২০১২১ সালের এই ছবি হিরণের খড়গপুরের বাড়িতে তোলা। তিনি প্রশ্নও তুলেছেন যদিও ২০২১-এ ঋতিকা হিরণকে ভাইফোঁটা দেন তবে তাঁরা ৫ বছরের সম্পর্কে কীভাবে থাকেন?
মেয়েটি তাঁকে ভয় দেখাচ্ছে (Hiron)
কয়েক বছর ধরে খড়্গপুর থেকে কলকাতা যাতায়াত করেন হিরণ। অনিন্দিতা আগেই জানিয়েছিলেন,একেবারে যোগাযাগ বিচ্ছিন্ন কখনও হয়নি। এমনকি ২০২৪ সালে তাঁরা বিদেশ ঘুরতেও যান। ঋতিকা সম্পর্কে কানাঘুষো শোনেন অনিন্দিতা। সে সময় হিরণ তাঁর প্রথম স্ত্রীকে জানান মেয়েটি তাঁকে ভয় দেখাচ্ছে। অনিন্দিতা জানান, স্বামীর কথা বিশ্বাসও করেন তিনি।
আরও পড়ুন: Assembly Elections: বিধানসভা ভোটের আগে ফের জোট-জট! সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ কি বিশ বাঁও জলে?
‘মানসিক অত্যাচার করা হয়েছে’ (Hiron)
তবে হিরণের সঙ্গে যে অনিন্দিতার সম্পর্ক খুব মসৃণ ছিল, তেমনও নয়। অনিন্দিতা বলেছিলেন, “ও যাতায়াত করত। কিন্তু অভিমান করে আমি কথা বলতাম না। এত দিন চুপ ছিলাম, কারণ পরিবারের অসম্মান হোক চাইনি। কিন্তু এই কয়েক বছর আমার এবং মেয়ের উপরে খুবই মানসিক অত্যাচার করা হয়েছে।”



